Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

AUS vs IND: টি-২০ সিরিজে নেই অ্যাডাম জাম্পা, বদলে দলে ঢুকলেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার!

তনবীর সাঙ্ঘার জন্ম সিডনিতে, ভারতীয় পরিবারে। ছোটবেলায় জোরে বোলার হিসেবে ময়দানি জার্নি শুরু হলেও কৈশোরে ঝুঁকে পড়েন স্পিনের জগতে।

AUS vs IND: টি-২০ সিরিজে নেই অ্যাডাম জাম্পা, বদলে দলে ঢুকলেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার!

তনবীর সাঙ্ঘা

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 October 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) বিরুদ্ধে আসন্ন টি–২০ সিরিজের আগে বড় পরিবর্তন ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। মূল দলে জায়গা পেলেন তরুণ লেগস্পিনার তনবীর সাঙ্ঘা (Tanveer Sangha)। তিনি এসেছেন অভিজ্ঞ অ্যাডাম জাম্পার (Adam Zampa) জায়গায়। যিনি দ্বিতীয় সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাডাম জাম্পা গত কয়েক মরশুম ধরেই অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ফরম্যাটে সবচেয়ে সফল বোলারদের একজন। বিশেষত, সাম্প্রতিক সিরিজে অ্যাডিলেডে (Adelaide) তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কারও। তবে এবার ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজে থাকছেন না তিনি।

অন্যদিকে, তাঁর বদলি হিসেবে ছাড়পত্র পেয়েছিলেন যিনি, সেই ২৩ বছর বয়সি সাঙ্ঘা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আগামী দিনের স্পিন বিভাগের অন্যতম প্রতিশ্রুতিমান মুখ। বিগ ব্যাশ লিগে (Big Bash League) সিডনি থান্ডারের (Sydney Thunder) হয়ে নিয়মিত খেলেন। আন্তর্জাতিক পর্যায়ে এখনও পর্যন্ত সাতটি টি–২০ ম্যাচে অংশ নিয়েছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৩১ রানে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন। সেই ইনিংসের পর থেকেই তাঁকে আগামী দিনের ‘ফ্রন্টলাইন লেগস্পিনার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তনবীর সাঙ্ঘার জন্ম সিডনিতে, ভারতীয় পরিবারে। ছোটবেলায় জোরে বোলার হিসেবে ময়দানি জার্নি শুরু হলেও কৈশোরে ঝুঁকে পড়েন স্পিনের জগতে। প্রখর নিয়ন্ত্রণ, ধারালো টার্ন এবং ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন আয়ত্ত করার দক্ষতা তাঁকে দ্রুত তুলে আনে নিউ সাউথ ওয়েলস (New South Wales) ও অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে।

২০২৩ সালে দেশের জার্সিতে ওডিআই (ODI) ও টি–২০ দুই ফরম্যাটেই অভিষেক। বিশ্বকাপ জেতার সেই বছর সাঙ্ঘা ছিলেন দলের ট্রাভেলিং রিজার্ভ (Travelling Reserve)। আন্তর্জাতিক স্তরে এখনও অভিজ্ঞতা সীমিত হলেও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald) ও নির্বাচকদের বিশ্বাস, আসন্ন টি-২০ সিরিজ তাঁর জন্য কঠিন পরীক্ষার পাশাপাশি এক বড় সুযোগও বটে।

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন: মিচেল মার্শ (Mitchell Marsh, অধিনায়ক), শন অ্যাবট (Sean Abbott, ম্যাচ ১–৩), জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett), মাহলি বিয়ার্ডম্যান (Mahli Beardman, ম্যাচ ৩–৫), টিম ডেভিড (Tim David), বেন ডুয়ারশুইস (Ben Dwarshuis, ম্যাচ ৪–৫), নাথান এলিস (Nathan Ellis), জশ হেজলউড (Josh Hazlewood, ম্যাচ ১–২), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell, ম্যাচ ৩–৫), ট্র্যাভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis, উইকেটকিপার), ম্যাথিউ কুনেম্যান (Matthew Kuhnemann), মিচেল ওয়েন (Mitchell Owen), জশ ফিলিপ (Josh Philippe, উইকেটকিপার), ম্যাথিউ শর্ট (Matthew Short), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) এবং তনবীর সাঙ্ঘা।


```