Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Aus vs Ind: কেন স্পিনবান্ধব অ্যাডিলেডেও ব্রাত্য কুলদীপ? ফের নিশানায় গম্ভীর-শুভমান!

ভারতের ব্যাকরুম স্টাফ অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে দলের অন্দরের খবর—ম্যানেজমেন্ট এখনও কুলদীপকে পরের ম্যাচের জন্য ‘রোটেশন প্ল্যানে’ রেখেছে। 

Aus vs Ind: কেন স্পিনবান্ধব অ্যাডিলেডেও ব্রাত্য কুলদীপ? ফের নিশানায় গম্ভীর-শুভমান!

কুলদীপ যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 October 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: আবারও দলে নেই কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতেও প্রথম একাদশে জায়গা পেলেন না টিম ইন্ডিয়ার রিস্টস্পিনার। আর এই সিদ্ধান্ত ঘিরেই ফের তীব্র সমালোচনায় (Criticism) বিদ্ধ কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।

প্রথম ওয়ান ডেতে (First ODI) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যর্থ ভারতের বোলিং ইউনিট। পেসাররা ছন্দ খুঁজে পাননি, মিডল ওভারে উইকেটও পড়েনি। তাই আশা ছিল, দ্বিতীয় ম্যাচে অন্তত একদু’টি বদল দেখা যাবে। কিন্তু হল ঠিক উলটো। ভারত নামল একই দল নিয়ে। অর্থাৎ, তিন পেসার হর্ষিত রানা (Harshit Rana), অর্শদীপ সিং (Arshdeep Singh) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে স্পিন বিভাগে রইলেন দুই অলরাউন্ডারঅক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ফলে টিকিট পেলেন না কুলদীপ।

তাৎপর্যপূর্ণভাবে অস্ট্রেলিয়া কিন্তু ঠিক উলটো পথে হাঁটল। দলে ফিরলেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)—অজি শিবিরের প্রধান স্পিনার। যে কারণে ভারতের একাদশ দেখে অনেকেই হতাশ। বিশেষ করে কুলদীপকে নিয়ে সমালোচনার ঝড় বইছে সমাজমাধ্যমে (Social Media)। কেউ লিখেছেন, ‘একই ভুল বারবার কেন?’, কেউ প্রশ্ন তুলেছেন, ‘বিশেষজ্ঞ স্পিনার না খেলিয়ে ম্যাচ জেতা সম্ভব?’

অস্ট্রেলিয়া-পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও তিন ম্যাচে তিন উইকেট, গড় ৫৯, ইকোনমি ৫.৯০ মিলিয়ে কুলদীপের ‘উইকেট নেওয়ার প্রবণতা’ এবং মিডল ওভারে নিয়ন্ত্রণ আনার ক্ষমতা প্রশ্নাতীত। তাই তাঁর বাদ পড়াকে অনেকেই ‘একচোখা সিদ্ধান্ত’ বলছেন। গম্ভীরের বোলিং-কম্বিনেশন ঘিরেই মূল প্রশ্নতিন পেসার আর দুই অলরাউন্ডার কি সত্যিই ভারসাম্যপূর্ণ দল গঠন করছে?

পাশাপাশি হর্ষিত রানার নির্বাচনেও শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর ধারাবাহিকতা নিয়ে সওয়াল আগেও উঠেছিল। গম্ভীর অবশ্য আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (West Indies Series) পর বলেছিলেন, ‘হর্ষিত নিজের পারফরম্যান্স দিয়ে জায়গা তৈরি করেছে!’ কিন্তু অলরাউন্ডারের পরিসংখ্যান এখনও কিছু প্রমাণ করতে পারেনি।

প্রথম ওয়ান ডেতে ভারতের ব্যাটিং পুরোপুরি ব্যর্থ। বৃষ্টির প্রভাবে (DLS) ১৩১ রানে থামে ইনিংস। তারপর অস্ট্রেলিয়া সহজেই তিন উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। মিচেল মার্শ (Mitchell Marsh) অপরাজিত ৪৬ রানে করে ম্যাচ খতম করেন। এই আবহে দ্বিতীয় ম্যাচেও দল অপরিবর্তিত রাখায় গম্ভীরগিল জুটিকে কাঠগড়ায় তুলেছেন সমর্থকরা। টুইট, রিল, মিমসবেতেই এখন এক সুর: ‘একই ভুলের পুনরাবৃত্তি!’

ভারতের ব্যাকরুম স্টাফ অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে দলের অন্দরের খবরম্যানেজমেন্ট এখনও কুলদীপকে পরের ম্যাচের জন্য ‘রোটেশন প্ল্যানে’ রেখেছে। কিন্তু আপাতত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অ্যাডিলেড থেকে দিল্লি অবধি। আজ ম্যাচ হারলে, তার দায় যদি বোলিং বিপর্যয় হয়, তাহলে গম্ভীরের উপর চাপ আরও দ্বিগুণ হবে নিশ্চিত। 


```