Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিন বদলেছে, রোগ সারেনি! বিরাট-রোহিতের খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্টার্ক–ব্রিগেড

এ যেন পুরনো কায়দায় নতুন পরীক্ষায় অকৃতকার্য হওয়া। অথচ, দু’জনেরই দায়িত্ব আলাদা। রোহিতের কাজ ইনিংসের ভিত গড়া—সুইং ও বাউন্সের মধ্যে ব্যাট চালানোর সাবলীলতা ধরে রাখা।

দিন বদলেছে, রোগ সারেনি! বিরাট-রোহিতের খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্টার্ক–ব্রিগেড

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 October 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)! একসঙ্গে ফেরার দিনটা ক্যালেন্ডারে লাল দাগ কেটে রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ১৯ অক্টোবর, পার্থে (Perth)। ভেবেছিলেন, দেখা যাবে দুই নায়কের ব্যাটে পুরনো আগুন। কিন্তু যা হল, সেটা একেবারে অ্যান্টিক্লাইম্যাক্স।

রোহিত করলেন মাত্র ৮, বিরাট শূন্য! হেজলউড (Josh Hazlewood) আর স্টার্কের (Mitchell Starc) স্পেল চোখে আঙুল দিয়ে ফের মনে করিয়ে দিল—অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে এই দুই মহারথীর পুরনো দুর্বলতা এখনও যায়নি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বাউন্স-বান্ধব পিচে বিশ্বকাপের মতো হাইভোল্টেজ আসরে তাঁদের খেলানো কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে সওয়াল উঠতে শুরু করেছে।

রোহিতের আউট যেন পুরনো দিনের ফ্ল্যাশব্যাক! পিচে বল উঠছে, লেংথ একটু হেভি। ক্রিজে দাঁড়িয়ে হেজলউডের বল ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের কোণ থেকে গেল সেকেন্ড স্লিপে। পুরনো ভুল—বাউন্সি পিচে (bouncy surface) শরীর না সরিয়ে বল খেলা। সেই এক হাফ-লেন্থ ডেলিভারিতে ধরা খেয়ে ফিরলেন প্রাক্তন অধিনায়ক।

বিরাটের আউটও চেনা ছবি। অফ স্টাম্পের বাইরের বলে (fifth-stump line) ড্রাইভ করতে গিয়েছিলেন। শরীর থেকে দূরে। সেই লোভের ফাঁদেই শেষ—পয়েন্টে ক্যাচ। ফের সেই একই ভুল, যেটা তিনি আগেও বারবার করেছেন। কামব্যাক ম্যাচে (comeback match) হয়তো তাড়াহুড়ো ছিল, প্রথম ক’টি বল নিজের মতো করে ধাতস্থ হওয়ার সময় পাননি!

এ যেন পুরনো কায়দায় নতুন পরীক্ষায় অকৃতকার্য হওয়া। অথচ, দু’জনেরই দায়িত্ব আলাদা। রোহিতের কাজ ইনিংসের ভিত গড়া—সুইং ও বাউন্সের মধ্যে ব্যাট চালানোর সাবলীলতা ধরে রাখা। বিরাটের কাজ পুরো লাইনআপের ভারসাম্য আনা—স্ট্রাইক ঘোরানো, পার্টনারশিপ তৈরি, দীর্ঘ ইনিংস গড়ে তোলা। কিন্তু প্রথম ম্যাচেই দু’জনেই নিজেদের ছন্দ হারালেন।

টেকনিক্যাল দিক থেকেও কিছু ঘাটতি স্পষ্ট। রোহিতকে এখন ঠিক করতে হবে পা ফেলার টাইমিং (footwork)। ভারি লেংথে (heavy length) সামনের পায়ে থিতু হওয়া দরকার, সঙ্গে ডিফেন্সিভ শটে নরম হাত (soft hands)। তাতে এজ (edge) লেগে ক্যাচ আউটের সু্যোগ কম। বিরাটের জন্য পরামর্শ একটাই—শুরুতে প্রথম ১০–১৫ বল ড্রাইভ বন্ধ রাখা। শরীরের কাছাকাছি (closer to the body) বলে দেরিতে কন্ট্যাক্ট (late contact) করতে হবে, ক্লোজড ফেসে ব্যাট নামাতে হবে। ২০২৭–এর দক্ষিণ আফ্রিকা (South Africa 2027) বিশ্বকাপে এমন টেকনিকই কাজে লাগবে—যেখানে ধৈর্য আর দেরি করে বল খেলার পুরস্কার রয়েছে, ব্যাটস্পিড নয়।


```