Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Arshdeep Singh: বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ, ভাঙলেন বুমরাহর রেকর্ড

চেন্নাইয়ে ব্যাটে ঝড়, বলে দাপট। আর সেই দুরন্ত দলগত পারফরম্যান্সের মধ্যেই ব্যক্তিগত ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। 

Arshdeep Singh: বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ, ভাঙলেন বুমরাহর রেকর্ড

অর্শদীপ সিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 February 2026 10:53

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে ব্যাটে ঝড়, বলে দাপট। আর সেই দুরন্ত দলগত পারফরম্যান্সের মধ্যেই ব্যক্তিগত ইতিহাস গড়লেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ভেঙে দিলেন জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) রেকর্ড। ভারতের হয়ে এই হাইভোল্টেজ টুর্নামেন্টে সর্বাধিক উইকেটের মালিক এখন পাঞ্জাবের এই তরুণ বাঁ-হাতি পেসার।

রেকর্ড ভাঙার স্পেল

এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) চার ওভার হাত ঘোরান অর্শদীপ৷ খরচ করেন ২৪ রান। ছিনিয়ে নেন ৩ উইকেট। যার সুবাদে বিশ্বকাপের মঞ্চে তাঁর মোট উইকেট দাঁড়াল ৩৫—মাত্র ১৯ ইনিংসে! গড় ১৪.২৫, ইকোনমি ৭.৩৩। এতদিন ৩৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন বুমরাহ। সেই মাইলফলক পেরিয়ে গেলেন ২৭ বছরের পেসার।

চলতি সংস্করণেও ধারাবাহিক তিনি। ৫ ইনিংসে ৮ উইকেট। গড় ১৬, ইকোনমি ৭.১১। নতুন বলে শুরুতেই আঁটসাঁট স্পেল। প্রথম ওভারে মাত্র ৪ রান। ফিরে এসে ১৭তম ওভারে ভাঙলেন জিম্বাবোয়ের গুরুত্বপূর্ণ জুটি। সিকান্দার রাজা (Sikandar Raza) লং-অন-এ ক্যাচ তুলে ফিরলেন সাজঘরে। এরপর রায়ান বার্লকে (Ryan Burl) এলবিডব্লিউ। শেষ ওভারে টনি মুনিওঙ্গার (Tony Munyonga) স্টাম্প উড়িয়ে তিন উইকেট পূর্ণ।

ব্যাটে আগুন, ম্যাচ একপেশে

এর আগে ভারত তোলে ২৫৬/৪। বিশ্বকাপে প্রথম অর্ধশতরান পেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৩০ বলে ৫৫। পাওয়ারপ্লে-তেই ধরে ফেলেন গতি। শেষলগ্নে ঝোড়ো সমাপ্তি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। হাত মেলান তিলক বর্মাও (Tilak Varma)। ২৩ বলে অপরাজিত ৫০ হার্দিকের। তিলক করলেন ৪৪*। মাত্র ১৬ বলে! দু’জনে মিলে গড়লেন ৩১ বলে ৮১ রানের জুটি। রানরেট তাতেই আকাশছোঁয়া! জবাবে জিম্বাবোয়ে থামল ১৮৪/৬-এ। ভারতের জয় ৭২ রানে। নেট রান রেটেও বড় উত্থান।

সেমিফাইনালের লড়াই জমজমাট

এই জয়ে ভারতের শেষ চারে ওঠার আশা জোরদার। শেষ সুপার এইট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে, কলকাতায়। সেটা জিতলেই পথ পরিষ্কার।


```