Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্রাত্য অভিমন্যু ঈশ্বরন! কিন্তু কেন? ‘কৈফিয়ত’ শোনালেন আগরকর

দলের উঠতি তরুণদের নিয়ে আশাবাদী আগরকর। যদিও বিশেষ ভরসা নীতীশ কুমার রেড্ডির উপর।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ব্রাত্য অভিমন্যু ঈশ্বরন! কিন্তু কেন? ‘কৈফিয়ত’ শোনালেন আগরকর

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 September 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: আবারও বাদ পড়লেন অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্ট জুড়ে একবারও সুযোগ পাননি। এবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের দলেও জায়গা মিলল না বাংলার ওপেনারের। কেন এই উপেক্ষা? সাফ জবাব দিলেন বিসিসিআইয়ের (BCCI) নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে ওপেনার হিসেবে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুলকে (KL Rahul)। রিজার্ভে থাকছেন এন জগদীশন (N Jagadeesan)। অভিমন্যুর নাম নেই তালিকায়। কেন এমন সিদ্ধান্ত? প্রশ্ন উঠলে আগরকর স্পষ্ট করলেন—এই মুহূর্তে হোম সিরিজে তৃতীয় ওপেনারের দরকার পড়ছে না বলেই তাঁকে রাখা হয়নি। তাঁর ভাষায়, ‘দলে তৃতীয় ওপেনারের প্রয়োজন নেই। তাই অভিমন্যুকে নেওয়া হয়নি!’

দলের উঠতি তরুণদের নিয়ে আশাবাদী আগরকর। যদিও বিশেষ ভরসা নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) উপর। ইংল্যান্ড সিরিজের শেষ দিকে চোটের জন্য ছিটকে যান এই তরুণ অলরাউন্ডার। এবার কিন্তু তাঁকে পুরোপুরি ফিট বলেই ঘোষণা করলেন আগরকর। বললেন, ‘নীতীশ প্রচুর সম্ভাবনা দেখিয়েছে। ওর বোলিং, চাপের মধ্যে ব্যাটিং—সবই আশাপ্রদ। এখনও তৈরি হচ্ছে। ও কিন্তু দলে প্রচুর নমনীয়তা এনে দেয়!’

চিফ সিলেক্টর আরও জানান, পেসাররা পুরোপুরি ফ্রেশ। বিশেষ করে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে কোনও সংশয় নেই। আগরকরের কথায়, ‘দলটা দু’টো টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে। ও পুরোপুরি প্রস্তুত। ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টেও খেলেনি। তার পর এক মাসের বিরতি পেয়েছে। এশিয়া কাপও (Asia Cup 2025) এমনভাবে সাজানো ছিল, যে যথেষ্ট রিকভারি হয়েছে। এখন বুমরাহ তৈরি!’

ভারতের টেস্ট স্কোয়াড (২ ম্যাচের জন্য): শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, এন জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।


```