Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অজিত আগরকরের নির্বাচক কমিটিতে ঢুকতে চলেছেন টিম ইন্ডিয়ার দুই পুরনো যোদ্ধা! তাঁরা কারা?

জাতীয় দলের প্রতিভা চিহ্নিতকরণ ও বোলিং ট্যালেন্টের ভবিষ্যৎ গড়ে তুলতে এই দুই পুরনো যোদ্ধাকে কাজে লাগাতে চাইছে বিসিসিআই, এ নিয়ে কোনও সন্দেহ নেই।

অজিত আগরকরের নির্বাচক কমিটিতে ঢুকতে চলেছেন টিম ইন্ডিয়ার দুই পুরনো যোদ্ধা! তাঁরা কারা?

অজিত আগরকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 September 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচক কমিটিতে (Selection Panel) আসতে চলেছেন দুই প্রাক্তন তারকা বোলার—রুদ্র প্রতাপ সিং (RP Singh) ও প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। অজিত আগরকর (Ajit Agarkar) নেতৃত্বাধীন বর্তমান সিনিয়র সিলেকশন কমিটির দু’জন সদস্য এস শরৎ (S Sharath) ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের (Subroto Banerjee) মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের জায়গাতেই টিম ইন্ডিয়ার দুই প্রাক্তনকে বসানো হবে।

আরপি সিং, যিনি আগামী ডিসেম্বরে ৪০-এ পা দেবেন, ভারতের হয়ে খেলেছেন ১৪ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ঝুলিতে সাকুল্যে ১২৪টি আন্তর্জাতিক উইকেট। ২০০৭ সালের এমএস ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও রেখেছিলেন দাগ কাটা পারফরম্যান্স। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের তারকা পেসার ছিলেন, পরে গুজরাট দলের হয়ে ২০১৬-১৭ মরশুমে রঞ্জি ট্রফি জেতেন।

অন্যদিকে, বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা মূলত টেস্ট ফরম্যাটের বিশেষজ্ঞ। ১১৩টি টেস্ট উইকেট-সহ আন্তর্জাতিক স্তরে মোট ১৪৪ শিকার। সবচেয়ে বেশি আলোচনায় আসেন সচিন টেন্ডুলকরের (Sachin Tendulkar) বিদায়ী ম্যাচে। যেখানে দু’ইনিংস মিলে একাহাতে তুলে নেন ১০ উইকেট। ঘরোয়া ময়দানে দীর্ঘদিন হায়দরাবাদের জার্সিতে খেলার পাশাপাশি বাংলার এবং বিহারের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

বোর্ড সূত্রে খবর, ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC)—যার সদস্য অশোক মালহোত্রা, জতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়ক—ইতিমধ্যেই আরপি ও ওঝাকে আবেদন করতে আহ্বান জানিয়েছে। শীঘ্রই তাঁদের সাক্ষাৎকার হবে। তারপর আনুষ্ঠানিকভাবে নিয়োগের সুপারিশ যাবে বোর্ডে। বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভার (AGM) আগেই এই নিয়োগ চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা।

তবে শুধু এই দু’জনই নন, সিনিয়র নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন প্রবীণ কুমার (Praveen Kumar), আশিস উইনস্টন জায়েদি (Ashish Winston Zaidi) ও শক্তি সিং (Shakti Singh)। বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রার্থীর অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকতে হবে, অবসর নেওয়ার পর নির্দিষ্ট সময় পেরোনোও জরুরি এবং আগে দীর্ঘদিন নির্বাচক হিসেবে দায়িত্বপালন বাধ্যতামূলক।

শর্ত যাই থাকুক না কেন, আরপি সিং ও প্রজ্ঞানের নাম মোটামুটি চূড়ান্ত। জাতীয় দলের প্রতিভা চিহ্নিতকরণ ও বোলিং ট্যালেন্টের ভবিষ্যৎ গড়ে তুলতে এই দুই পুরনো যোদ্ধাকে কাজে লাগাতে চাইছে বিসিসিআই, এ নিয়ে কোনও সন্দেহ নেই।


```