নির্বাচকদের একজন গিলকে অধিনায়ক করার পক্ষপাতি নন। কারণ তিনি বিশ্বাস করেন গিল এখনও টেস্ট দলে তাঁর জায়গা পাকাপোক্ত করতে পারেননি। এই মুহূর্তে ২৫ বছর বয়সি এই খেলোয়াড়কে সহ-অধিনায়ক করা হলে ভাল হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

শুভমান গিল
শেষ আপডেট: 21 May 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার সরে দাঁড়ানোর (Rohit Sharma Retirement) পর একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। সবার কাছে একটাই প্রশ্ন ভারতীয় টেস্ট ক্রিকেটের পরবর্তী অধিনায়ক (Next Test Captain) কে হবেন? সামনেই রয়েছে ইংল্যান্ড সফর (England Tour)। সেখানে পাঁচটি টেস্ট খেলবে ভারত।
এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, এই সফরের জন্য ভারতীয় দল ২৪ মে (24 May) ঘোষণা করা হতে পারে। এই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নির্বাচন কমিটির (Selection Committee Meeting) একটি সভা হবে এবং তারপরে একটি সাংবাদিক সম্মেলনও করা হতে পারে।
অধিনায়কত্বের দৌড়ে কারা আছেন?
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর ১২টায় ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। টেস্ট অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শুভমান গিল (Shubman Gill) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে, এমনও খবর ছিল যে বুমরাহ নিজেকে এই দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। এখন গিল ও পন্থ অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন বলে বোর্ড সূত্রে খবর।
স্কাই স্পোর্টস জানিয়েছে, নির্বাচকদের একজন গিলকে অধিনায়ক করার পক্ষপাতি নন। কারণ তিনি বিশ্বাস করেন গিল এখনও টেস্ট দলে তাঁর জায়গা পাকাপোক্ত করতে পারেননি। এই মুহূর্তে ২৫ বছর বয়সি এই খেলোয়াড়কে সহ-অধিনায়ক করা হলে ভাল হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।
টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পরবর্তী চক্র শুরু করবে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তিন তারকাকে ছাড়াই ইংল্যান্ডের বাইশ গজে নামতে হবে ভারতকে।