Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমির খানের বাড়িতে রব উঠল ‘শচীন... শচীন...’, হলটা কী!

আমির আমন্ত্রণ জানিয়েছিলেন বিশেষভাবে সক্ষম শিশুদেরও। শচীনকে দেখে সেই সব শিশুরাও আনন্দে উন্মাদ হয়ে ওঠে। তারা তাদের নায়ককে স্বাগত জানাতে "শচীন, শচীন" স্লোগানে ফেটে পড়ে। 

আমির খানের বাড়িতে রব উঠল ‘শচীন... শচীন...’, হলটা কী!

আমির খান ও সস্ত্রীক শচীন তেন্ডুলকর

শেষ আপডেট: 7 June 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: বকরি ঈদের দিন আমির খানের বাড়িতে (Amir Khan House) সোরগোল। হঠাৎ রব উঠল শচীন... শচীন... হলটা কী! যে রব ওঠে ওয়াংখেড়েতে, ইডেনে, বিশ্বের নানা স্টেডিয়ামে, তা এবার মিস্টার পারফেকশনিস্টের বাড়িতে!  

আসলে বিষয়টি হল, এদিন ছিল আমির খানের ছবি 'সিতারে জমিন পর'-এর (‘Sitaare Zameen Par’ release) প্রিমিয়ার। সেই উপলক্ষে এই বলিউড তারকার বাড়িতে উপস্থিত হয়েছিলেন অতিথিরা। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video)। যেখানে দেখা গিয়েছে সস্ত্রীক শচীন তেন্ডুলকরকেও (Sachin Tendulkar)

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন অতিথির সঙ্গে গেম খেলতে মেতে রয়েছেন আমির। এমন সময় আমিরকে কেউ ইশারা করেন দরজার দিকে তাকানোর জন্য। এরপর দেখা যায় স্ত্রী অঞ্জলিকে নিয়ে প্রবেশ করছেন শচীন। এই যুগলকে দেখেই এগিয়ে যান আমির খান। দূর থেকে সস্ত্রীক সচিনকে দেখেই এগিয়ে যান আমির খান। সাদরে আমন্ত্রণ জানান ক্রিকেটের কিংবদন্তিকে।

এর পর শুরু হয় মাস্টার ব্লাস্টারকে আলিঙ্গনের পালা। একে একে এসে শচীনকে আলিঙ্গন করতে শুরু করেন আগত অতিথিরা। ক্রিকেটের ভগবান সামনে, তাঁরা যেন বিশ্বাসই করতে পারছেন না। এর মধ্যেই একজন আওয়াজ তুললেন, শচীন শচীন... মুহূর্তের মধ্যে তা পরিণত হল শব্দব্রহ্মে।  

আসলে তেন্ডুলকরের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বহু পুরনো। অনেক অনুষ্ঠানেই তাঁদের পাশাপাশি দেখা গিয়েছে, তা সে সিনেমার মুক্তি হোক বা ক্রিকেট ম্যাচ।

এই বছরের শুরুতে আমির খান শচীনকে 'লাভিয়াপা'-এর একটি বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে আমিরের ছেলে জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত একটি সিনেমা দেখানো হয়। 

'সিতারে জমিন পর' সিনেমার মুক্তির আগে অভিনেতা আমির খান তার বাড়িতে একটি জমকালো হাউস পার্টির আয়োজন করেছিলেন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েকজন প্রভাবশালী অতিথিকে। পাশাপাশি আমির আমন্ত্রণ জানিয়েছিলেন বিশেষভাবে সক্ষম শিশুদেরও। শচীনকে দেখে সেই সব শিশুরাও আনন্দে উন্মাদ হয়ে ওঠে। তারা তাদের নায়ককে স্বাগত জানাতে "শচীন, শচীন" স্লোগানে ফেটে পড়ে। নম্র স্বভাবের জন্য পরিচিত তেন্ডুলকার তার ট্রেডমার্ক হাসি দিয়ে সকলকে স্বাগত জানান। 


```