Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Women’s World Cup: রেকর্ড পুরস্কার! জিতলে কত পাবেন হরমনপ্রীতরা, টাকার অঙ্কে পিছিয়ে পুরুষরাও

আইসিসি (ICC) জানিয়েছে, এ বার মহিলা বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১১৬ কোটি টাকা, যা আগেরবারের মাত্র ২৯ কোটির তুলনায় কয়েকগুণ বেশি। এ বছর থেকেই পুরুষ ও মহিলাদের ক্রিকেটে সমান পুরস্কারমূল্য চালু হয়েছে। 

Women’s World Cup: রেকর্ড পুরস্কার! জিতলে কত পাবেন হরমনপ্রীতরা, টাকার অঙ্কে পিছিয়ে পুরুষরাও

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 November 2025 02:00

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র একটা জয়, তাহলেই ইতিহাস গড়বে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women’s World Cup 2025 final)। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামছে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বাহিনী। এই ম্যাচ জিতলেই তাঁদের হাতে উঠবে প্রথম বিশ্বকাপ ট্রফি। তবে শুধু গৌরবই নয়, চ্যাম্পিয়ন হলে অপেক্ষা করছে রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্যও, যা পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি! এই জয়ের সঙ্গে বদলে যেতে পারে ভারতীয় মহিলা ক্রিকেটের অর্থনৈতিক ভবিষ্যৎ।

রবিবার নবি মুম্বইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA World Cup Final)। যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ৩৭.৩ কোটি টাকা। রানার্স-আপ দলের জন্য নির্ধারিত হয়েছে ২০ কোটি টাকা। এই পুরস্কারমূল্য আগের বিশ্বকাপের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ২০২২ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ১১ কোটি টাকা, ইংল্যান্ড রানার্স হয়ে পেয়েছিল ৫ কোটি।

আইসিসি (ICC) জানিয়েছে, এ বার মহিলা বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১১৬ কোটি টাকা, যা আগেরবারের মাত্র ২৯ কোটির তুলনায় কয়েকগুণ বেশি। এ বছর থেকেই পুরুষ ও মহিলাদের ক্রিকেটে সমান পুরস্কারমূল্য চালু হয়েছে। এবারের মহিলা বিশ্বকাপজয়ী দল পুরুষদের ২০২৩ সালের চ্যাম্পিয়ন দলের থেকেও বেশি অর্থ পাবে।

এছাড়া, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই ২ কোটি টাকা করে পাবে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলি পুরস্কারের ৫.৮ কোটি টাকা, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্যও নির্ধারিত রয়েছে ২৮ লক্ষ টাকা পুরস্কার।

বোর্ড সূত্রে খবর, যদি ভারতীয় দল (India women’s cricket team) ট্রফি জেতে, তাহলে বিসিসিআই (BCI) পুরুষ দলের মতোই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের পর রোহিত শর্মারা যেমন ১২৫ কোটি টাকা পেয়েছিলেন, হরমনপ্রীতেরাও ট্রফি জিতলে সেই একই সম্মান পেতে পারেন।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 'বিসিসিআই সবসময়ই পুরুষ ও মহিলাদের সমান বেতন ও সুযোগের পক্ষে। যদি মেয়েরা বিশ্বকাপ জেতে, তারা পুরুষদের মতোই সম্মান ও পুরস্কার পাবে।'

২০১৭ সালে ফাইনালে হারের পর প্রতিটি খেলোয়াড় পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা করে। কিন্তু এ বার সেই অঙ্ক প্রায় দশগুণ বাড়তে পারে। অর্থাৎ, যদি ভারত ইতিহাস গড়ে ট্রফি জেতে, হরমনপ্রীতদের দল শুধু কাপ নয়, রেকর্ড পরিমাণ পুরস্কার নিয়েই ফিরবে।


```