Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুজয়প্রসাদের প্রথম ছবির আজ লন্ডন বিট্রিশ পার্লামেন্টে প্রদর্শন, কলকাতাকে এগিয়ে দিল 'হোম'

প্রাইড মাসে ছবিটা দেখানো হচ্ছে বিট্রিশ পার্লামেন্টে, যা আমাদের কলকাতাকে এগিয়ে দিল তো বটেই। 

সুজয়প্রসাদের প্রথম ছবির আজ লন্ডন বিট্রিশ পার্লামেন্টে প্রদর্শন, কলকাতাকে এগিয়ে দিল 'হোম'

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 23 June 2025 15:28

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে বাচিকশিল্পী, পোশাক ও গয়না ডিজাইনার, অভিনেতা, গায়ক ,এমনকী পরিচালকও। ছোট ছবি 'হোম' (Home) বানিয়ে পরিচালনায় নজর কেড়েছেন তিনি। আরও সুখবর, আজ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের 'হোম' প্রদর্শিত হবে লন্ডন হাউস অফ কমন্সে (House of Commons)। আজ সন্ধ্যায় বিট্রিশ পার্লামেন্টের ক্ষমতার অলিন্দে এক বাঙালির ছবি প্রদর্শিত হওয়া,সব বাঙালির কাছেই গর্বের বিষয়। সুজয়ের সঙ্গে সঞ্চালিকা রূপা হকের ছবি ঘিরে একটি প্যানেল আলোচনার পর দেখানো হবে 'হোম'। ২০২৫ এর ২৩ জুন আষাঢ়ের এই বৃষ্টিস্নাত দিনটা সুজয়প্রসাদ ও তাঁর কাছের মানুষ সবার কাছেই খুব আনন্দের। অরুন্ধতী সুব্রহ্মনমের কবিতার নির্যাস নিয়ে তৈরি ‘হোম’ (Home)। এই ননন্যারেটিভ নির্বাক ছবি দেশে প্রশংসা পেয়েছে। করোনা আবহের মাঝেই এই ছবি তৈরি হয়। কবিতাটা যেখানে শেষ হয়, ছবিটা সেখানে শুরু। ছবিতে লিঙ্গ বৈষম্য, পিতৃতন্ত্রের কথা, নারীর যৌন অধিকার, মানবতার কথা, নিজের শিকড় খুঁজে পাওয়ার অভিলাষ-সবকিছুই এই ছবির পরতে পরতে রয়েছে।

Sujoy Prosad Chatterjee's Home: নির্বাক ছবি তৈরি করে নয়া পালক সুজয়  প্রসাদের মুকুটে! - Sujoy Prosad Chatterjee maiden short film HOME mentored  by Sohag Sen bags Most Promising Director award in International

আজকের এই শুভ মুহূর্তে নিজের মনের অবস্থা সবার আগে দ্য ওয়ালকে জানালেন সুজয়প্রসাদ। লন্ডন থেকে তিনি বললেন 'আমি একটি ছবি পরিচালনা করেছি, ছবিটির নাম 'হোম'। সেই ছবির প্রদর্শন বিট্রিশ পার্লামেন্ট হাউসে হতে পারে কোনও দিন আমি ভাবিনি। আমাদের ছবির পোস্ট প্রোডাকশনের কোনও টাকা ছিল না। ছবিটি অনেক ফিল্ম ফেস্টিভালে পাঠানো হয়নি। আমি নিজে অনেক কিছু জানতামও না। একটু একটু করে এগিয়েছে ছবিটা। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যে সময়ে আজকের দিনে এই ছবিটা বিট্রিশ পার্লামেন্টে দেখানো হচ্ছে, যেখানে সারা বিশ্ব জুড়েই ধর্ম, অস্তিত্ববাদ, অস্তিত্ব সংকট এবং আমাদের ব্যক্তি রাজনীতি নিয়ে একটা দ্বন্দ্ব চলছেই। লিঙ্গসত্ত্বা  নিয়ে যে আমরা এত কথা বলি সেখানে বৈষম্য যে কমেছে একথা আমরা এক ফোঁটাও  বলতে পারি না। বরং বেড়েই চলেছে। আরও বড় ব্যাপার এই প্রাইড মাস জুনে আমার ছবিটা বিট্রিশ পার্লামেন্টে দেখানো হচ্ছে। আমি কোনও সমষ্টির প্রতিভূ নই। আমি গোষ্ঠীর প্রতিভূ হতে পারি। আর একটা কথা,আমি তো প্রথাগত ফিল্মমেকার নই।

Sujoy Prasad Chatterjee's directorial debut film selected by Pickle Factory  as a part of Home for Dance project | Home Movie Update: চলচ্চিত্র উৎসবে  দেখানো হবে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় পরিচালিত ...

সেটা দাবিও করি না। আমি একজন শিল্পী এটুকুই। আমার কোনও ফিল্ম স্কুলিং নেই। সীমিত বিদ্যে। অনেক মানুষজন এগিয়ে এসেছিলেন তাদের জন্যই সম্ভব হয়েছে ছবিটা করা। প্রাইড মাসে ছবিটা দেখানো হচ্ছে বিট্রিশ পার্লামেন্টে, যা আমাদের কলকাতাকে এগিয়ে দিল তো বটেই। এতে আমার কোনও আত্মশ্লাঘা নেই। বিদেশের মাটিতে কাজ করে বুঝতে পারি আমাদের কলকাতায় সম্মান পাওয়া যেরকম ঘোলাটে ব্যাপার, এখানে কিন্তু তা নয়। এখানে শিল্পীর সম্মানের একটা আলাদা গুরুত্ব রয়েছে। '

Sujoy Prosad Chatterjee: 'My sexual orientation has nothing to do with my  artistic roots' - Frontline

'হোম' ছবি কিন্তু তারকা খচিত। এই নিয়ে সুজয়প্রসাদ বললেন 'যেমন সোহাগ সেন এই ছবির মেন্টর। তিনি অভিনয়ও করেছেন। আমার বন্ধুবান্ধব ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপক বাজাজ, অরিত্র সেন এগিয়ে এসেছিলেন ছবিটা প্রযোজনা করতে ,আমি তাঁদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমার ছবিতে ১২ জন মহিলা শিল্পী অভিনয় করেছেন, সেই অভিনেত্রীদের কাছে আমি কৃতজ্ঞ।'

অভিনয়ে অপরাজিতা আঢ্য,সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী,চান্দ্রেয়ী ঘোষ সহ রয়েছেন আরও অনেকে। এ ছবির সংগীত পরিচালনায় শুভেন চট্টোপাধ্যায়। এই সময় দাঁড়িয়ে আমাদের বাসস্থান আশ্রয়ের সংজ্ঞাটা তো ভীষণ ভাবে পাল্টে যাচ্ছে, অস্তিত্ব সংকটের অন্বেষণও পাল্টাচ্ছে। সেই সময় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের 'হোম' অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ছবি।


```