Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'এখনকার সব অভিনেতাই রামের চরিত্রে বেমানান! রণবীর তো নয়ই': বিস্ফোরক অতীতের 'রাম' অরুণ গোভিল

জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে।
 

'এখনকার সব অভিনেতাই রামের চরিত্রে বেমানান! রণবীর তো নয়ই': বিস্ফোরক অতীতের 'রাম' অরুণ গোভিল

রাম

শেষ আপডেট: 12 June 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৭ সালের রোববার গুলো মনে পড়ে? সারা দেশের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, বাস ট্রাম চলাও এক ঘন্টা প্রায় বন্ধ থাকত। কারণ সারা ভারতবাসী তখন মুগ্ধ হয়ে টিভিতে দেখত 'রামায়ণ' (Ramayan)। সবার বাড়ি টিভিও ছিল না, তারা অন্যের বাড়িতেই ভিড় জমাতেন। রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকে 'রাম'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অরুণ গোভিল (Arun Govil)। আর দেবী সীতার চরিত্রে দীপিকা চিখলিয়া  অভিনয় করেছিলেন। কদিন আগেই ঘোষণা হয়েছে বড় পর্দায় আসতে চলেছে 'রামায়ণ' সিনেমা। আর তাতেই রামের চরিত্রে নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সে খবর শুনে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন অরুণ গোভিল। এদিকে সেই আসন্ন 'রামায়ণ' ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অরুণ গোভিলকেও।

পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ।

Ranbir Kapoor as Sree Ram : r/BollyBlindsNGossip

এই মহাকাব্যিক ছবিতে 'রাম' চরিত্রে থাকছেন রণবীর কাপুর, 'সীতা'র ভূমিকায় দক্ষিণী নায়িকা সাই পল্লবী, 'লক্ষ্মণ' হচ্ছেন রবি দুবে, 'কৌশল্যা'র ভূমিকায় লারা দত্ত এবং 'হনুমান' হচ্ছেন সানি দেওল। অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এই ছবিতে। 

Introducing Ranbir Kapoor as Ram | Ramayana | Ranbir Kapoor |Sunny Deol  |Rocking Star Yash | Nitesh

ছবিতে 'রাবণ' হয়ে পর্দা কাঁপাবেন কেজিএফ-খ্যাত যশ। তাঁর বিপরীতেই দেখা যাবে কাজল আগরওয়ালকে। অর্থাৎ রাবণের স্ত্রী 'মন্দোদরী'র চরিত্রে অভিনয় করতে চলেছেন কাজ। 'দেবাদিদেব মহাদেব'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা মোহিত রায়নাকে। 

শোনা যাচ্ছে, জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে 'রাম-সীতা' রূপে রণবীর ও সাই পল্লবীর লুক। তখন থেকেই বিভিন্নভাবে কটাক্ষের মুখে পড়েছে এই ছবি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অরুণ গোভিল বলেছেন, "তিন-চারজন রামের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। আমার মনে হয় আমাদের জীবদ্দশায় কারও রামায়ণ পুনঃনির্মাণের চেষ্টা করা উচিত নয়। কোনও অভিনেতা রামের চরিত্রে অভিনয় করার কথা বললে দর্শক কী তাঁকে মানবেন? বর্তমানে উপলব্ধ সকল অভিনেতা, সকল তারকা - আমার মনে হয় কেউই উপযুক্ত নন। হয়তো ইন্ডাস্ট্রির বাইরে এই চরিত্রের জন্য মানানসই কাউকে খুঁজে পেতে পারেন। চেনা মুখ অভিনেতা নিলেই রাম চরিত্রে মেনে নেওয়া মুশকিল।"

Arun Govil did not get work in films after Ramayana became Ram himself told  the condition of his heart | रामायण के 'राम' बनने के बाद नहीं मिला Arun  Govil को फिल्मों

যদিও রামানন্দ সাগরের 'রামায়ণ' করার সময় অরুণ গোভিল নিজেই চেনা মুখ অভিনেতা ছিলেন। ১৯৭৭ থেকে তিনি চলচ্চিত্র অভিনেতা ছিলেন। একাধিক চলচ্চিত্র করেছিলেন তিনি। বেশিরভাগ সহনায়ক। বড় বাজেটের ছবিতে নায়ক হলেও তাঁর সেসব ছবি ফ্লপ হয়। কিন্তু 'রামায়ণ' করার সময় তিনি চেনা মুখ অভিনেতা ছিলেন। ফ্লপমাস্টার থেকে হিটমাস্টার হয়েছিলেন রামের হাত ধরেই। আর একমাত্র সেই চরিত্রেই তিনি আজীবন বেঁচে রইলেন।


```