Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এবার বড় পর্দায় 'রামায়ণ', কুণাল কাপুর থাকছেন কোন পৌরাণিক চরিত্রে?

২০২৬'র দীপাবলীতে আসবে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালের দীপাবলিতে। 

এবার বড় পর্দায় 'রামায়ণ', কুণাল কাপুর থাকছেন কোন পৌরাণিক চরিত্রে?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 10 June 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: চিরাচরিত হিরোদের দৌড়ে তিনি কোনওদিনই ছিলেন না। ডিম্পল হাসি আর সেক্সি চেহারায় তিনি সকল নারী কুলের মন জয় করে নেন। মেনস্ট্রিম ছবির পথে না হেঁটে, অন্যধারার ছবিতেই তিনি বাজিমাৎ করেছেন বারবার। সেই অভিনেতার নাম কুণাল কাপুর। এখন তিনি নতুন এক পৌরাণিক চরিত্র দিয়ে ভীষণ চর্চায় রয়েছেন। 
শোনা যাচ্ছে, কুণাল কাপুরকে 'রামায়ণ'-এ দেখা যাবে। 

এবার নাকি রামায়ণ মহাকাব্য আসতে চলেছে বড় পর্দায়। পরিচালক নীতেশ তিওয়ারি। এই ছবিতেই অভিনয় করার কথা রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের। এই ত্রয়ীই রয়েছেন মুখ্য ভূমিকায়। দিন কয়েক আগে খবরে প্রকাশিত হয়েছিল যে কুণাল রামায়ণে দেবরাজ ইন্দ্রর চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই নাকি তিনি শুরু করেছেন ছবির শুটিং।

नितेश तिवारी की 'रामायण' में कुणाल कपूर की एंट्री, बनेंगे इंद्रदेव, इस खास  दिन की जाएगी घोषणा - kunal kapoor to play indra dev in nitesh tiwari  ramayana starring ranbir kapoor ...

সিনেপ্রেমীরাও কুণালকে দেবরাজ ইন্দ্রর চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। একজন মন্তব্য করেছেন, 'তিনি দেখতে ইন্দ্র দেবের মতোই।' অন্য আর এক ভক্ত কুণাল এবং রণবীরের ছবি 'বচনা অ্যায় হাসিনো' এর কথা মনে করে লিখেছেন, 'জোগি মাহি আবার মিলিত হচ্ছে'।

Kunal Kapoor joins Ranbir Kapoor for Nitesh Tiwari's 'Ramayan'

কুণাল, রণবীর, সাই এবং যশ ছাড়াও রামায়ণে অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা। অরুণ গোভিল রাম রূপে আদি অকৃত্রিম ভাবে জনপ্রিয় তবে এবার তিনি রামায়ণের নতুন কোনও চরিত্রে চমক দেবেন।

Ramayana (2026) - IMDb

'হাউজফুল ৫' এর মতো রামায়ণও কিন্তু মাল্টিস্টারার ছবি হতে চলেছে। জানা গিয়েছে, রামায়ণ দুটি ভাগে মুক্তি পাবে। ২০২৬'র দীপাবলীতে আসবে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালের দীপাবলিতে। তবে বড় খবর বড় কাজ সত্যি সত্যি হলেই এত দর্শকের প্রত্যাশাপূরণ হবে।


```