Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দু'দশক পেরিয়ে গেল অমল পালেকরের 'পহেলি'র, রানি নয় কাজল ছিলেন শাহরুখের বিপরীতে প্রথম পছন্দ


শাহরুখ খান-গৌরি খানের 'রেড চিলি এন্টারটেনমেন্ট' প্রযোজিত 'পহেলি'র নায়িকা চরিত্রে কাজলকে অফার দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর সেই ছবি দিয়েই কাজলের কামব্যাক করার কথা ছিল। 

দু'দশক পেরিয়ে গেল অমল পালেকরের 'পহেলি'র, রানি নয় কাজল ছিলেন শাহরুখের বিপরীতে প্রথম পছন্দ

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 24 June 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের দুই প্রিয় নায়িকা কাজল আর রানি, যেন তাঁর দুই হাত। শাহরুখের সবথেকে হিট ছবি গুলি এই দুই নায়িকার সঙ্গেই। আবার দুই নায়িকা আদতে জাড়তুতো খুড়তুতো বোন। বম্বের মুখোপাধ্যায় পরিবারের দুই মেয়ে কাজল আর রানি। কিন্তু দু'জনের সম্পর্ক কোনওদিনই সহজ ছিল না। সেই শাহরুখ খান নায়ক বলেই দুই বোন প্রথম একসঙ্গে কাজ করেছিলেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে। এরপর এগিয়েছে সময়। কাজল বিয়ের পর একসময় অভিনয় জীবন থেকে বিরতি নিয়ে সংসারে মন দিয়েছিলেন। তখন রানি মুখোপাধ্যায় বলিউডের মধ্যগগনে। সেই সময় অভিনেতা অমল পালেকর পরিচালক হয়ে ছবি তৈরি করেন 'পহেলি'। প্রযোজনা করেন শাহরুখ খান এবং এই ছবি দিয়েই বলিউডে কামব্যাক করার কথা ছিল কাজলের। ২০০৫ সালে রিলিজ করে 'পহেলি'। ২০২৫ এ যে ছবি ২০ বছর পূর্ণ করল।

Paheli 2005 Full Movie Hindi HD | Shah Rukh Khan | Rani Mukerji | Sunil  Shetty | Review & Facts - YouTube

অমল পালেকর যখন 'পহেলি' ছবির চিত্রনাট্য শাহরুখ খানকে শুনিয়েছিলেন, প্রথমেই শাহরুখ এই ছবি প্রযোজনা করতে চান। এছাড়াও শাহরুখ অমল পালেকরকে বলেছিলেন তিনি ছবিতে ছোট একটা রোল পেলেও খুশি। কিন্তু যখন শাহরুখ নিজেই ছবি প্রযোজনা করতে এগিয়ে আসেন, তখন তো তাঁকে নায়কের রোল দিতেই হবে। অমল পালেকরের পছন্দ ছিলেন শাহরুখ। এই ছবি ছিল ভৌতিক গল্প নিয়ে। মৃত আত্মা হয়ে ফিরে আসছে হিরো। কিষেন আর ভূত দুই চরিত্রেই শাহরুখ অভিনয় করেন।

শাহরুখ খান-গৌরি খানের 'রেড চিলি এন্টারটেনমেন্ট' প্রযোজিত 'পহেলি'র নায়িকা চরিত্রে কাজলকে অফার দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর সেই ছবি দিয়েই কাজলের কামব্যাক করার কথা ছিল। কিন্তু তখন কাজলের হাতে অনেক ছবির অফার। বি আর চোপড়ার 'বাবুল', করণ জোহরের 'কভি অলবিদা না কহেনা', সঙ্গে অমল পালেকরের 'পহেলি'। সব কটি ছবির অফার ফিরিয়ে দেন কাজল। মজার ব্যাপার কাজলের ফিরিয়ে দেওয়া তিনটি ছবিতেই পরিবর্তে নায়িকা হন রানি মুখোপাধ্যায়। শেষ অবধি ২০০৬ সালে আদিত্য চোপড়ার 'ফানহা' ছবি দিয়ে কামব্যাক করেন কাজল। বিপরীতে নায়ক ছিলেন আমির খান।

Film - Paheli - Into Film

কিছু ক্ষেত্রে কাজলের সিদ্ধান্ত ঠিক ছিল। কারণ 'বাবুল', 'কভি অলবিদা না কহেনা' আর 'পহেলি' তিনটি ছবিই সে ভাবে বক্সঅফিস সাফল্য পায়নি। কিন্তু সুন্দর গল্প ছিল তিনটি ছবিতেই। রানি মুখোপাধ্যায়ের অভিনয় ভীষণ ভাবে প্রশংসিত হয়।

'পহেলি' মেনস্ট্রিম ছবি হলেও ভীষণ শৈল্পিক ভাবে বানিয়েছিলেন অমল পালেকর। কিন্তু এই ছবি বক্সঅফিসে একেবারেই সাফল্য পায়নি।


```