শনিবার কলকাতার বাজারে সোনার দাম শুক্রবারের তুলনায় কমেছে ৬০০ টাকারও বেশি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 June 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: কোনওভাবেই থিতু হচ্ছে না সোনার দাম। বিশ্ব রাজনীতিতে টানাপড়েনে বিশেষ করে পশ্চিম এশিয়ার দুই দেশে মধ্যে সংঘর্ষ শুরু হতেই সোনার দামে চরম ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। পাকা সোনার দাম ছাড়িয়েছিল এক লক্ষের গণ্ডি। যদিও সাম্প্রতিক ক’দিনে সেই ভয়াবহ দাম থেকে সামান্য পিছিয়েছে দর, তবু সাধারণ মানুষের নাগালে এখনও তেমনভাবে আসেনি সোনা।
শনিবার কলকাতার বাজারে সোনার দাম শুক্রবারের তুলনায় কমেছে ৬০০ টাকারও বেশি। রুপোর দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। প্রতি কেজি রুপোর দর প্রায় ১ হাজার টাকা কমেছে।
শনিবার কলকাতায় সোনার দাম -
দোকানে গিয়ে এই দরে সোনা বা রুপো কিনতে পারবেন না। তার কারণ এর সঙ্গে মজুরি ও জিএসটিও যুক্ত হবে। একেক দোকানে মজুরি একেক রকম।
প্রতিদিন সোনার দাম ওঠা-নামা করছে। তাই সোনা কেনার হলে, একটু দাম কমলেই কিনে নেওয়া ভাল, বলছেন বিশেষজ্ঞরা। নাহলে দাম খুব বেশির কমার কোনও সম্ভাবনা সম্প্রতি নেই।