Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Gold Rate: ফের বাড়ল সোনার দাম, ওঠানামা করছে রুপোও, কলকাতার বাজার কী বলছে?

গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম।

Gold Rate: ফের বাড়ল সোনার দাম, ওঠানামা করছে রুপোও, কলকাতার বাজার কী বলছে?

ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার সোনার দাম কমার পর ফের বাড়ল আজ। মঙ্গলবার কলকাতায় অনেকটাই বাড়ল সোনালি ধাতু কিন্তু এখনও গহনা সোনার মূল্য ৯০ হাজার ছাড়ায়নি। ফলে আশার আলো দেখছে মধ্যবিত্তরা। বিশেষজ্ঞরা বলছেন, যারা দাম কমার অপেক্ষা করছেন, তাঁদের সোনা বানিয়ে নেওয়ার এটাই সময়।

গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা আর্থিক অনিশ্চয়তার সময় একাধিকবার প্রমাণ হয়েছে, সোনা অন্যতম নিরাপদ বিনিয়োগ। ফলে বিনিয়োগকারীদের ভরসার জায়গায় প্রতিনিয়ত শীর্ষে রয়েছে এই মূল্যবান ধাতুটি। আর তার জেরেই চড়চড় করে বেড়েছে দাম। গত দু'মাসে সোনার দামে একদিকে যেমন বেড়েছে, তেমনি মাঝে কিছুটা পতনও হয়েছে। আজ, ২০ মে ২০২৫ তারিখ কলকাতায় সোনার দাম ৯০ হাজারের নীচেই।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনা অর্থাৎ গহনা সোনার ১০ গ্রামের দাম ৮৯,৮৫০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১০ গ্রাম)-এর দাম ৯৪,৫৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার বাট (বুলিয়ন, ১০ গ্রাম)-এর দাম ৯৪,০৫০ টাকা।

রুপোর দাম প্রতি কেজিতে ৯৫,৩৭০ টাকা। রুপোর দামও কম-বেশি ওঠানামা করছে।

তবে, সোনা বানাতে গেলে উপরোক্ত দামের সঙ্গে জিএসটি (GST) অন্তর্ভুক্ত হবে। গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে কর ও মেকিং চার্জও যা অঞ্চলভেদে ও দোকানভেদে আলাদা হয়।


```