Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Gold Rate: শনিবার ফের বাড়ল সোনার দাম! ওঠা-নামা করছে রুপোর দরও

আগামী কয়েকদিনে সোনার দাম স্থিতিশীল থাকবে কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই ভাল সময় হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Gold Rate: শনিবার ফের বাড়ল সোনার দাম! ওঠা-নামা করছে রুপোর দরও

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 17 May 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে ওঠা নামার ফলে এপ্রিলের শেষের দিক থেকে সোনার দামে লাগাতার পতন লক্ষ্য করা যাচ্ছিল। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে সোনার দাম কমের দিকে থাকলেও মাঝে আবার বেড়ে যায়। বৃহস্পতিবার এক ধাক্কায় ২ হাজার টাকা এবং শুক্রবারও অল্প বিস্তর এই সোনালি ধাতুর (Gold Price) দাম কমায় ৮০ হাজারের ঘরে নেমেছিল। কিন্তু শনিবার ফের খানিকটা বাড়ল দাম।

আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অর্থাৎ গহনা সোনার দাম ৮৯,২৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা অর্থাৎ পাকা সোনার দাম ৮৯,২৫০ টাকা। পাকা সোনার বাট ১০ গ্রামের দাম ৯৩,৪৫০ টাকা। যদিও সোনার দোকানে গেলে এই দামে হেরফের হতে পারে। অ্যাড হবে জিএসটি।

রুপোর দাম প্রতি কেজিতে তেমন বেশি না বাড়লেও সোনার মতোই ওঠানামা করছে। ১ কেজি রুপোর দাম গড়ে ১,০৫,০০০– ১,১০,০০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও চিনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও, রাশিয়া ও ইউক্রেন আগামী সপ্তাহে শান্তিচুক্তির লক্ষ্যে বৈঠকে বসতে চলেছে এবং ইরানের রাজনৈতিক অস্থিরতাও খানিকটা প্রশমিত হয়েছে। এই আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতির জেরে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এসেছে, যার প্রভাব পড়েছে সোনার বাজারে—দাম অনেকটাই নেমে এসেছে।

তবে আগামী কয়েকদিনে সোনার দাম স্থিতিশীল থাকবে কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর। তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই ভাল সময় হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও সোনার দোকানগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। অনেকেই বলছেন, আরেকটু কমুক দাম, তারপর দেখা যাবে।


```