Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Gold-Silver Price: সোনার চড়া দামে মধ্যবিত্তের পকেটে টান, মঙ্গলে স্বস্তি দিল রুপোর দর

গতকাল অর্থাৎ সোমবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৫৪৬ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার ১৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬২০ টাকা।

Gold-Silver Price: সোনার চড়া দামে মধ্যবিত্তের পকেটে টান, মঙ্গলে স্বস্তি দিল রুপোর দর

সোনা-রুপোর দাম

শেষ আপডেট: 13 May 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম। তবে কয়েকদিনের স্বস্তি দিয়েই ফের দাম বাড়তে শুরু করেছে স্বর্ণধাতুর। আজ, মঙ্গলবারও সোনার দাম সামান্য বেড়েছে। জেনে নিন, আজ কলকাতায় প্রতিগ্রাম সোনার দর (Kolkata Gold Price) কত?

১৩ মে, কলকাতায় গ্রাম প্রতি ২৪ ক্যারেট (24k) সোনার দাম

১ গ্রাম সোনার দাম- ৯ হাজার ৫৬২ টাকা
৮ গ্রাম সোনার দাম- ৭৬ হাজার ৪৯৬ টাকা
১০ গ্রাম সোনার দাম- ৯৫ হাজার ৬২০
১০০ গ্রাম সোনার দাম- ৯ লক্ষ ৫৬ হাজার ২০০ টাকা।

গতকাল অর্থাৎ সোমবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৫৪৬ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার ১৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬২০ টাকা।

কলকাতায় গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম

১ গ্রাম সোনার দাম- ৮ হাজার ৭৬৫ টাকা
৮ গ্রাম সোনার দাম- ৭০ হাজার ১২০ টাকা
১০ গ্রাম সোনার দাম- ৮৭ হাজার ৬৫০ টাকা
১০০ গ্রাম সোনার দাম- ৮ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা।  

চলতি বছরের শুরু থেকেই সোনার দাম (Gold Price) বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অক্ষয় তৃতীয়ায় দাম ছুঁয়ে ফেলে লক্ষ টাকার গণ্ডি। তারপর যদিও দাম কমতে শুরু করে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের জন্যএই চড়া দামে সোনা কেনা সম্ভব নয়। অন্যদিকে সকলেই কেবল অলঙ্কার হিসেবে পরার জন্য সোনা কেনেন না, অনেকেই এমন আছেন যারা বিনিয়োগের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। সেক্ষেত্রে তাঁদেরও স্বর্ণ কিনতে গিয়ে পকেটে টান পড়ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মন্দা, ডলারের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা—এই তিনটি বিষয় একত্রে সোনার দামে প্রভাব ফেলছে। এভাবে আগামিদিনেও সোনার দাম ক্রমাগত ওঠা-নামা করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার রুপোর দামে (Silver Price) বেশ খানিকটা পতন হয়েছে। আজ এক কেজি রুপোর দাম ৯৭ হাজার ৯০০ টাকা। গতকাল এক কেজি রুপোর দাম ছিল ৯৮ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে দাম কমেছে এক হাজার টাকা।


```