Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

কনের ২২ লক্ষ টাকার সোনার গয়না উধাও! পুলিশকে চমকে দিয়ে ৪ দিন পর মিলল বাড়ির সামনেই

প্রায় ২২ লক্ষ টাকার সোনার গয়না উধাও কাবার্ড থেকে। বিয়ের গয়না মেয়েদের কাছে শুধু গয়না নয়, এ এক বিশেষ অনুভূতি। স্বাভাবিকভাবেই আতঙ্ক, দুঃখ একসঙ্গে গ্রাস করেছিল নতুন কনে ২৮ বছরের সফটওয়্যার ডেভেলপার আর্চা এস সুধীকে।

কনের ২২ লক্ষ টাকার সোনার গয়না উধাও! পুলিশকে চমকে দিয়ে ৪ দিন পর মিলল বাড়ির সামনেই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 May 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: ২৪০ গ্রাম সোনার গয়না হারিয়ে গেলে মনের অবস্থা কী হতে পারে কারও? তাও বিয়ের অনুষ্ঠানের একবারের কিছু ঘণ্টা পরেই? সোনার দাম যে হারে আকাশ ছুঁয়েছে, এমন সময়ে বিয়েতে পাওয়া স্ত্রীধন হারিয়ে যাওয়াটা এটা ভয়ানক এক দুঃস্বপ্ন ছাড়া আর কী বলা পারে! থানা পুলিশ করে ক্লান্ত হয়ে পড়ার পর সাদা ব্যাগের মধ্যে পাওয়া গেল বাড়ির কাছেই এক জায়গায়। কিন্তু এটা আদতে কোনও দুঃস্বপ্ন নয়, বরং ঘোর বাস্তব। ঘটনাটি ঘটেছে কেরলে।

প্রায় ২২ লক্ষ টাকার সোনার গয়না উধাও কাবার্ড থেকে। বিয়ের গয়না মেয়েদের কাছে শুধু গয়না নয়, এ এক বিশেষ অনুভূতি। স্বাভাবিকভাবেই আতঙ্ক, দুঃখ একসঙ্গে গ্রাস করেছিল নতুন কনে ২৮ বছরের সফটওয়্যার ডেভেলপার আর্চা এস সুধীকে।

ঠিক কী ঘটেছিল?

কেরলের কাসারাগোদ-কান্নুর সীমান্তের কারিভেল্লুরে আর্চার স্বামী অর্জুনের আদি বাড়ি। বিয়ের পর সেখান থেকেই হারিয়ে যায় বিয়ের সব গয়না। জানা গেছে, ৩ মে আর্চা আর তাঁর স্বামী অর্জুন পুলিশে অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ বুঝতে এ এক অসম্ভব অভিযান। তাও তিরুবনন্তপুরম থেকে কোল্লাম পর্যন্ত চিরুনি তল্লাশি চালায় পুলিশ। ডগ স্কোয়াড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ কিছুই বাদ যায়নি- তাও সোনার গয়নার টিকিটাও মেলেনি।

আশা যখন সবাই একপ্রকার ছেড়েই দিয়েছে তখনই এল মার্চের ৭ তারিখ। ঘটনাস্থল অর্থাৎ বিয়েবাড়ি আবার তল্লাশি করতে গিয়ে বাড়ি থেকে ২ মিটার দূরে এক সাদা ব্যাগের দিকে নজর যায় পুলিশের। সবাইকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে বেরোয় বিয়ের যাবতীয় গয়না। ব্যাগ ঘেঁটে দেখা যায় কিছুই খোয়া যায়নি সেখান থেকে। যা যা হারিয়ে গিয়েছিল, সবই রয়েছে তাঁর মধ্যে।

এবার মোড় ঘুরে যায় ঘটনার। তাহলে কি চোর লুকিয়ে ছিল বিয়েবাড়িতেই, ওঠে প্রশ্ন। গয়না থেকে নেওয়া হয় সমস্ত হাতের ছাপের নমুনা। কে রয়েছে এই ঘটনার পেছনে, তদন্ত করছে পুলিশ।

তবে শেষমেশ যে বিয়ের সব গয়নাই আস্ত পাওয়া গেছে, এই এখন আর্চা ও তাঁর স্বামী অর্জুনের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর।


```