Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Mother’s day: দুই সন্তানের ‘মেসি মাম্মা’ সমীরা! বয়সের হাত ধরে বদলে দিয়েছেন ফিটনেসের ধারণা

একটা সময় ছিল যখন সমীরার ছিপছিপে চেহারা দেখে মুগ্ধ হতো দর্শক। মা হওয়ার পর পাল্টেছে অনেক কিছুই। শরীরেও এসেছে পরিবর্তন। তবে, সমীরা নতুন করে বুঝেছেন ফিটনেসের সংজ্ঞা। পাল্টে গিয়েছে ধারণা।

Mother’s day: দুই সন্তানের ‘মেসি মাম্মা’ সমীরা! বয়সের হাত ধরে বদলে দিয়েছেন ফিটনেসের ধারণা

দুই সন্তানের সঙ্গে অভিনেত্রী সমীরা রেড্ডি

শেষ আপডেট: 11 May 2025 22:11

দ্য ওয়াল ব্যুরো: পেশায় তিনি অভিনেত্রী, কিন্তু তারও আগে তিনি দুই সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ‘ইমপারফেক্টলি পারফেক্ট মম’ সমীরা রেড্ডি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁকে প্রায়শই দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। ৪৬ বছরের এই অভিনেত্রী ঘর সংসার সামলে, বাচ্চাদের খেয়াল রাখার পাশাপাশি কেরিয়ারটাও গুছিয়ে চলছেন। আক্ষরিক অর্থেই ব্যস্ত মা তিনি। তার মাঝেও কী করে খেয়াল রাখছেন?

একটা সময় ছিল যখন সমীরার ছিপছিপে চেহারা দেখে মুগ্ধ হতো দর্শক। মা হওয়ার পর পাল্টেছে অনেক কিছুই। শরীরেও এসেছে পরিবর্তন। তবে, সমীরা নতুন করে বুঝেছেন ফিটনেসের সংজ্ঞা। পাল্টে গিয়েছে ধারণা।

উদ্দেশ্য রোগা হওয়া নয়, বরং বাড়ুক স্ট্রেন্থ:

ওজন কমানো এখন সমীরার মূল উদ্দেশ্য নয়। বরং শরীরের স্ট্রেন্থ বাড়িয়ে কীভাবে বয়সকে হার মানানো যায়, সেদিকেই নজর অভিনেত্রীর। তাঁর কোথায়, ’৪৬ বছর বয়সে এসে বুঝেছি, কড়া ডায়েটের মধ্যে থেকে ওজন কমানোর থেকে বেশি জরুরি লম্বা দৌড়ে ফিটনেস বাড়ানো। ছিপছিপে হওয়ার থেকে বেশি দরকার আত্মবিশ্বাস বাড়ানো।’ অল্প বয়সে রোগা হওয়ার দিকেই ঝোঁক বেশি ছিল সমীরার। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে এই বদল এসেছে বলে মনে করেন তিনি।

কড়া নিয়ম নয়, বদলে থাকুক ব্যালান্সড ডায়েট:

না খেয়ে থাকাটা অভিনেত্রীর কোথায় কোনও কাজের কথা নয়। তার পরিবর্তে মন দেওয়া দরকার সঠিক পুষ্টির দিকে। ‘কার্ব খাব না, এটা মনে করি না’, বলেন সমীরা। কীরকম ওয়ার্কআউট রয়েছে তাঁর রুটিনে, তার ভিত্তিতে ডায়েট করেন তিনি, আর বিশ্বাস করেন মাইন্ডফুল ইটিং বা সচেতন ভাবে খাবার বেছে নেওয়াতে। কতটা খাবার একসঙ্গে খাচ্ছেন সেদিকেও নজর থাকে তাঁর। অল্প সময়ের জন্য ভাল ফল পাওয়া যাবে কী করে, এটা ভাবার থেকে লম্বা রেসে ভাল থাকার দলে রয়েছেন তিনি।

নিজের সবচেয়ে বড় চিয়ারলিডার নিজেই হয়ে উঠুন:

পরিবার তাঁর সবথেকে বড় ভরসার জায়গা, তবু নিজের জন্য হাততালিটা নিজেকেই বাজাতে হবে, এমনটাই মনে করেন সমীরা। নিজের এই পথে নিজেকেই হয়ে উঠতে হবে অনুপ্রেরণা, টিকে থাকতে হবে। তাঁর কথায়, ‘সবাই আপনার পাশে নাও থাকতে পারে, কিন্তু আপনি যেন নিজের পাশে থাকেন।’ তাঁর সাফ কথা, ‘এটা আপনার জার্নি, তাই আপনার কথাই শেষ কথা। অন্য কেউ আপনার হয়ে সেটা করে দিতে পারবে না।’

ফিটনেসের পথে তিনি আরও একটা কথাকে বিশ্বাস করতে শিখেছেন। তা হল, বাস্তবসম্মত লক্ষ্য বাছাটা খুব গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ হল তাতে টিকে থাকা।


```