Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Mother's Day 2025: ওয়ার্কিং মায়েদের জন্য রইল ৬টি ডায়েট টিপস, পুষ্টির পাশাপাশি বাঁচবে সময়ও

এই মাদার্স ডে-তে (mother's day) নিজেকে উপহার দিন স্বাস্থ্যকর খাদ্যাভাস। পুষ্টিবিদের কিছু সহজ পরামর্শ মেনে চললে ওয়ার্কিং মায়েদের কাছে সুস্থ ও চনমনে থাকা হয়ে উঠবে আরও সহজ।

Mother's Day 2025: ওয়ার্কিং মায়েদের জন্য রইল ৬টি ডায়েট টিপস, পুষ্টির পাশাপাশি বাঁচবে সময়ও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 May 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: মেয়েরা যেদিন থেকে মা হয়, সেদিন থেকে নিজের চেয়েও বাচ্চার ভালমন্দই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর ঘরটা সামলে তাকে মাকে যদি বাইরেটাও দেখতে হয়, তাহলে তো কথাই নেই। মিটিং, ডেডলাইন, সন্তানের স্কুল, ঘরের কাজ- সব সামলে নিজের জন্য সময় বের করাই কঠিন। ফলে দিনের পর দিন সময়ে খাওয়া হয় না, ফাস্ট ফুড বা অতিরিক্ত চা-কফি হয়ে ওঠে ভরসার জায়গা।

সামান্য সচেতনতা আর পরিকল্পনা করে চলতে পারলে ডায়েটেও কিন্তু আসতে পারে বড় পরিবর্তন। এই মাদার্স ডে (mother's day) উপলক্ষে পুষ্টিবিদদের (nutritionist) তরফ থেকে ব্যস্ত মায়েদের জন্য রইল কিছু ঝামেলামুক্ত ডায়েট টিপস (diet tips)-

১. রোজ রুটিনে রাখুন আমন্ড (almonds):

আমন্ডে রয়েছে প্রচুর প্রোটিন, হেলদি ফ্যাট আর ফাইবার। এটি খিদে কমাতে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বক ও রোগ প্রতিরোধক্ষমতার জন্য দারুণ উপকারী। তাই হাতের কাছে বা অফিস ডেস্কে রাখুন এক মুঠো আমন্ড- হেলদি স্ন্যাকের সেরা অপশন।

২. সারা সপ্তাহের খাবার আগেই ভেবে রাখুন (preplanned menu):

গোটা সপ্তাহে কী কী রান্না হবে তা আগে থেকে ঠিক করে রাখলে সময় বাঁচে, অস্বাস্থ্যকর অপশন বেছে নেওয়ার সম্ভাবনাও কমে যায়। সপ্তাহান্তে খানিকটা সময় দিন পুরো সপ্তাহের মেনু তৈরি করতে। ঘুরিয়ে ফিরিয়ে কিছু মেনু ঠিক করে রাখুন। এতে প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়া হবে অনেক সহজ ও চাপমুক্ত।

৩. খাবার তৈরি রাখুন (home-made stored food) :

ব্যস্ত জীবনে তাড়াহুড়ো করে খেলে হজমে সমস্যা হয়, তাতে পুষ্টিও ঠিকমতো মেলে না। তাই ছুটি বা অবসরে একসঙ্গে কিছু স্বাস্থ্যকর রান্না করে রেখে দিন, যা ফ্রিজে সংরক্ষণ করা যাবে। যখন দরকার হবে, গরম করলেই খাওয়া যাবে। এতে সময়ও বাঁচবে, আর পুষ্টিও নিশ্চিত হবে।

৪. হাতের কাছে রাখুন স্বাস্থ্যকর স্ন্যাকস (healthy snack option):

দুপুর বা বিকেলে খিদে পেলে যাতে অস্বাস্থ্যকর কিছু না খেতে হয়, তাই ব্যাগে রাখুন কিছু স্বাস্থ্যকর স্ন্যাকস। যেমন- মাখানা, ফল, ড্রাই ফ্রুটস, মুড়ি বা ভাজা ছোলা। এগুলো ভাজাভুজি বা জাঙ্ক ফুডের সহজ বিকল্প।

৫. খাবারে গুরুত্ব দিন পুষ্টিকর উপাদানের (balanced nutrition):

আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন হোল গ্রেন (যেমন: মাড় না ছাঁটা চাল, মিলেট), প্রোটিন (ডাল, ডিম, দুগ্ধজাত খাবার, বাদাম ও সিডস), আর প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল। এই খাবারগুলো শরীরকে এনার্জি ও প্রয়োজনীয় পুষ্টি জোগায়।

৬. সচেতন হয়ে খান (mindfull eating):

খাওয়ার সময় শুধুই খাওয়া হবে- এই অভ্যাস গড়ে তুলুন। মোবাইল বা টিভি বন্ধ রাখুন, মন দিন খাবারে। ধীরে খান, প্রতিটি গ্রাস উপভোগ করুন এবং যখন দেখবেন প্রায় ৭৫% পেট ভরে গেছে, তখনই থেমে যান। এতে হজম ভাল হয়, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

এই মাদার্স ডে-তে নিজেকে উপহার দিন স্বাস্থ্যকর খাদ্যাভাস। পুষ্টিবিদের কিছু সহজ পরামর্শ মেনে চললে ওয়ার্কিং মায়েদের কাছে সুস্থ ও চনমনে থাকা হয়ে উঠবে আরও সহজ।


```