Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিনের সৌরবিদ্যুৎ ৩ বছরের মধ্যে আমেরিকার মোট বিদ্যুৎ উৎপাদনকে ছাপিয়ে যাবে, ভারত কত পিছিয়ে!

চিন (China) সৌরবিদ্যুতের দৌড়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বাকিদের ঘুম ভাঙানোর জন্য ঢং ঢং করে ঘণ্টার মতোই। শুক্রবারও এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছেন, “চিনের সৌরবিদ্যুৎ উৎপাদন আগামী ৩-৪ বছরের মধ্যে আমেরিকার (US) সমস্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যাবে।”

চিনের সৌরবিদ্যুৎ ৩ বছরের মধ্যে আমেরিকার মোট বিদ্যুৎ উৎপাদনকে ছাপিয়ে যাবে, ভারত কত পিছিয়ে!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 June 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: অচিরাচরিত শক্তি উৎস্য বা সৌরবিদ্যুতের কথা বললেই অনেকে এখনও হেলাফেলা করেন। অথচ চিন (China) সেই দৌড়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বাকিদের ঘুম ভাঙানোর জন্য ঢং ঢং করে ঘণ্টার মতোই। শুক্রবারও এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছেন, “চিনের সৌরবিদ্যুৎ উৎপাদন আগামী ৩-৪ বছরের মধ্যে আমেরিকার (US) সমস্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যাবে।”

মাস্ককে কেউ কেউ খ্যাপাটে মনে করেন। তাঁর কথা শুনে চমক লাগতে পারে। তবে তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে, মাস্ক নিছক ভবিষ্যদ্বাণী করেননি—বরং বাস্তবের ইঙ্গিতটাই দিয়েছেন।

বিদ্যুৎ উৎপাদনে তিন দেশের তুলনা

দেশ          মোট বিদ্যুৎ উৎপাদন (বাৎসরিক)সৌরবিদ্যুৎ উৎপাদন    
চিন            প্রায় ৯,৮০০ TWh        ~৭০০ TWh    
আমেরিকা    ৪,৫০০ TWh        ~২০০ TWh    
ভারত         ১,৮০০ TWh        ~১৫০ TWh    
TWh =      টেরাওয়াট আওয়ার (১ TWh = ১০০ কোটি ইউনিট)

চিন ইতিমধ্যেই ২০২৩-২৪ সালে ৬৫০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ ক্ষমতা স্থাপন করেছে। এটি গোটা বিশ্বের মোট সৌর উৎপাদনের অর্ধেকেরও বেশি। প্রতিবছর চিনে যেভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, তাতে ২০২৮ সালের মধ্যে শুধুমাত্র চিনের সৌরবিদ্যুৎ-ই ছুঁয়ে ফেলতে পারে ২,০০০–৩,০০০ TWh — যা আজকের আমেরিকার সমস্ত উৎস মিলিয়ে যতটা বিদ্যুৎ উৎপাদিত হয়, তার চেয়েও বেশি।

ভারত কোথায় দাঁড়িয়ে?

ভারতও সৌরবিদ্যুৎ ক্ষেত্রে অগ্রসর, কিন্তু চিন বা আমেরিকার তুলনায় অনেক পিছনে। বর্তমানে ভারতের ইনস্টলড সৌর বিদ্যুৎ ক্ষমতা ৮২ গিগাওয়াট, এবং ২০৩০ সালের লক্ষ্য ২৮০ গিগাওয়াট। তবে বাস্তবায়নের গতি তুলনামূলক ধীর।

চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে:

ব্যাটারি স্টোরেজে বিনিয়োগ কম
গ্রিড আধুনিকীকরণের অভাব
চাইনিজ যন্ত্রাংশের উপর নির্ভরতা
জমি সংক্রান্ত বাধা ও অনুমোদন প্রক্রিয়ার জটিলতা

মাস্ক যা বলতে চাইছেন, তা শুধু আমেরিকার জন্য নয়, ভারতের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা। চিন শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয়, জ্বালানির কূটনীতিতেও প্রাধান্য পেতে শুরু করেছে। আমেরিকা হয়তো আর কয়েক বছরের মধ্যে সৌরবিদ্যুতে চিনের পিছনে ঢেকে যাবে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও চিন্তার।

ভারত কী করতে পারে?

দেশীয় সৌর যন্ত্রাংশ উৎপাদনকে উৎসাহ দেওয়া
স্টোরেজ ও গ্রিডের পরিকাঠামোতে বড়সড় বিনিয়োগ
সারাদেশে সৌর বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে দেওয়া – বিশেষত গ্রামীণ ও দূরবর্তী এলাকায়
নীতি ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা।


```