Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মাস্কের চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের, পাল্টা স্পেসএক্সের ‘ড্রাগন’ বন্ধের ঘোষণা ইলনের

ট্রাম্পের সরকারি চুক্তি বাতিলের হুমকির পর স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল বন্ধের ঘোষণা দেন মাস্ক। পরে সামাজিক মাধ্যমে পিছু হটে বললেন, তিনি টিম আমেরিকারই অংশ।

মাস্কের চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের, পাল্টা স্পেসএক্সের ‘ড্রাগন’ বন্ধের ঘোষণা ইলনের

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক।

শেষ আপডেট: 6 June 2025 08:35

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের মধ্যে চলা ঝামেলা আরও তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার মাস্ক ঘোষণা করেন, তিনি নাসার গুরুত্বপূর্ণ মহাকাশযান ড্রাগন ক্যাপসুল অবিলম্বে বাতিল করছেন। আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নভোচারী পরিবহণের একমাত্র ব্যবস্থা এটিই। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সেই ঘোষণা থেকে পিছু হটে জানিয়ে দেন, তিনি এখনও 'Team America'-র অংশ।

গতকালই ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা হবে। এর পেছনে মূল কারণ ছিল ট্রাম্প প্রশাসনের নতুন করছাড় ও ব্যয়সংকোচন বিল নিয়ে মাস্কের তীব্র সমালোচনা। এই বিলটিকে তিনি 'জঘন্য অপচয়' বলেও আখ্যা দিয়েছেন। এই হুমকির পরেই মাস্কের পাল্টা নাটকীয় ঘোষণা সামনে আসে।

ইলন মাস্ক এক্স-এ লেখেন, 'আমার সরকারি চুক্তি বাতিল নিয়ে প্রেসিডেন্টের বক্তব্যের প্রেক্ষিতে স্পেস এক্স অবিলম্বে ড্রাগন স্পেসক্রাফট বন্ধের কাজ শুরু করবে।'

উল্লেখ্য, এই ড্রাগন ক্যাপসুল নাসার সঙ্গে প্রায় ৪.৯ বিলিয়ন ডলারের চুক্তিতে মহাকাশে নভোচারী পরিবহণের কাজ করে। এটি বর্তমানে একমাত্র আমেরিকান যান, যা কক্ষপথে মানুষ নিয়ে যেতে সক্ষম। ড্রাগন পরিষেবা বন্ধ হয়ে গেলে ISS-এ নভোচারী পাঠানো মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এই পরিষেবা রাশিয়ার সয়ুজ ছাড়া আর কারও নেই।

মাস্কের এই পোস্টের পরে এক্স-এর এক ব্যক্তি ট্রাম্প-মাস্কের এই দ্বৈরথকে 'লজ্জাজনক' বলে আখ্যা দেন এবং 'কয়েকদিন বিরতি নেওয়ার' পরামর্শ দেন। তখন মাস্ক আবার মন্তব্য করেন, 'ভা পরামর্শ। ঠিক আছে, আমরা ড্রাগন বন্ধ করব না।'

এরপর তিনি এক ছবিতে ড্রাগন স্পেসক্রাফটের পেছনে মার্কিন পতাকার ছবি পোস্ট করে লেখেন, 'Team America'।

বৃহস্পতিবারই ট্রাম্প সোশ্যাল মিডিয়ার ট্রুথ হ্যান্ডেলে লিখেছিলেন, 'আমাদের বাজেটে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হল ইলনের সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা। আমি সবসময় অবাক হতাম যে, বাইডেন এটা আগেই করেননি কেন!'

তিনি আরও বলেন, মাস্ক জানতেন বিলের সমস্তদিক, আগে আপত্তি করেননি। এখন হঠাৎ করে তিনি আপত্তি করছেন।

মাস্ক তাঁর পোস্টে প্রেসিডেন্টের এই বক্তব্যকে 'মিথ্যা' বলে উল্লেখ করে লেখেন, 'এই বিল আমার সামনে একবারও আনা হয়নি এবং এমনভাবে রাতারাতি পাস হয়েছে যে কংগ্রেস সদস্যরাও পড়তে পারেননি!' তিনি আরও বলেন, তিনি ট্রাম্পকে নির্বাচন জিততে সহায়তা না করলে হারতেন এবং তিনি ছিলেন সবচেয়ে বড় দাতা। প্রায় ৩০০ মিলিয়ন ডলার তিনি ব্যয় করেন ট্রাম্পের প্রচারে।

মাস্কের এই ঘোষণা এবং দ্বন্দ্বের ফলে টেসলার শেয়ার ৮% পতন ঘটে, যা দেখায় এই দ্বন্দ্ব কতটা আর্থিক গুরুত্ব বহন করছে।


```