Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Gas booking WhatsApp: গ্যাস বুকিং সার্ভার খুলছে না? হোয়াটসঅ্যাপেই বুক করুন সিলিন্ডার, জানুন বিস্তারিত

অনেক গ্রাহক বলছেন, ফোনে বুকিং করলেও ওটিপি পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে বিভিন্ন গ্যাস সংস্থার হোয়াটসঅ্যাপ বুকিং কিছুটা হলেও সুরাহা করতে পারে বলে মনে করছেন গ্রাহকদের একাংশ।

Gas booking WhatsApp: গ্যাস বুকিং সার্ভার খুলছে না? হোয়াটসঅ্যাপেই বুক করুন সিলিন্ডার, জানুন বিস্তারিত

গ্যাস বুকিংয়ের সহজ বিকল্প হোয়াটসঅ্যাপ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 March 2026 18:01

দ্য ওয়াল ব্যুরো: সার্ভার ডাউন, ফোনে বুকিং করতে গিয়ে মিলছে না ওটিপি - গ্যাস বুকিং করতে গিয়ে এমন পরিস্থিতিতে ঘনঘন পড়তে হচ্ছে গ্রাহকদের। এর মধ্যেই রান্নার গ্যাস বুকিংয়ের সহজ বিকল্প হিসেবে সামনে আসছে হোয়াটসঅ্যাপ (gas booking whatsapp)। ঘরে বসেই এবার বুক করা যাবে এলপিজি সিলিন্ডার (LPG cylinder)।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন গ্যাস সংস্থা হোয়াটসঅ্যাপ ও মিসড কলের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা চালু করেছে (whatsapp gas booking process)। সংশ্লিষ্ট সংস্থার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু ‘Hi’ বা ‘Book’ লিখে পাঠালেই বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আবার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেও সিলিন্ডার বুক করা সম্ভব।

কীভাবে হোয়াটসঅ্যাপে গ্যাস বুক করবেন (How to book gas in whatsapp)?

ইন্ডেন গ্যাস (Indane Gas)-এর ক্ষেত্রে গ্রাহকদের রেজিস্টার্ড নম্বর থেকে হোয়াটসঅ্যাপে 7588888824 নম্বরে ইংরেজিতে 'REFILL' লিখে পাঠাতে হবে। মিসড কলের মাধ্যমে বুক করতে 8454955555 নম্বরে একটি কলের মাধ্যমেই বুকিং সম্পন্ন হবে।

এইচপি গ্যাস (HP Gas) গ্রাহকরা হোয়াটসঅ্যাপে 9222201122 নম্বরে Hi লিখে পাঠাতে পারেন। এরপর নির্দেশিকা মেনে বুকিং সম্পন্ন করতে হবে। আর মিসড কলের মাধ্যমে বুকিংয়ের জন্য 9493602222 নম্বরে কল করলেই হবে। পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে HP Pay অ্যাপ। পাশাপাশি Amazon বা Paytm-এর মাধ্যমেও টাকা মেটানো যাবে।

ভারত গ্যাস (Bharat Gas) গ্রাহকদের হোয়াটসঅ্যাপ বুকিংয়ের জন্য 1800224344 নম্বরে Hi লিখে পাঠাতে হবে। এরপর নির্দেশ মেনে বুকিং সম্পন্ন করা যাবে।

জ্বালানি বাজারে অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশেও। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। পাশাপাশি ২১ দিনের বদলে ২৫ দিনের গ্যাপের কথা জানিয়ে বুকিংয়ের নিয়মেও বদল এসেছে।

এই পরিবর্তনের পর থেকেই গ্যাসের জোগান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক জায়গায় গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। সিলিন্ডার তুলতে গ্রাহকদের ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনাও সামনে এসেছে। জেলাগুলিতেও রান্নার গ্যাসের ঘাটতির অভিযোগ উঠছে। অনেক গ্রাহক বলছেন, ফোনে বুকিং করলেও ওটিপি পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে বিভিন্ন গ্যাস সংস্থার হোয়াটসঅ্যাপ বুকিং কিছুটা হলেও সুরাহা করতে পারে বলে মনে করছেন গ্রাহকদের একাংশ।


```