Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শুরু জিএসটি কাউন্সিলের বৈঠক, নয়া নিয়মে কমতে পারে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় সংস্কারের প্রস্তাব। নিত্যপণ্য সস্তা হতে পারে, তবে বিলাসবহুল দ্রব্য ও তামাকজাত পণ্যে কর বাড়তে পারে।

শুরু জিএসটি কাউন্সিলের বৈঠক, নয়া নিয়মে কমতে পারে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 September 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কর কাঠামোয় আসছে বড় রদবদল। আজ থেকে শুরু হল দুই দিনের জিএসটি কাউন্সিলের বৈঠক। আলোচনার কেন্দ্রে থাকছে কর সরলীকরণ। চার ধাপের বদলে জিএসটির কাঠামো হতে পারে মাত্র দুই স্তরের, ৫ শতাংশ ও ১৮ শতাংশ।

এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের খরচ অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ১২ শতাংশ স্ল্যাবে থাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন ঘি, বাদাম, প্যাকেজড জল, নন-অ্যারেটেড পানীয়, নোনতা খাবার, ওষুধ এবং মেডিক্যাল ডিভাইস নামিয়ে আনা হতে পারে ৫ শতাংশে। সাধারণ পণ্য যেমন পেনসিল, সাইকেল, ছাতা, হেয়ারপিন, সবই সস্তা হতে পারে।

গৃহস্থালি কাজে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ২৮ শতাংশ হারে করযুক্ত টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্রিজ চলে যেতে পারে ১৮ শতাংশ স্ল্যাবে। ছোট গাড়ি এবং এয়ার কন্ডিশনারও সস্তা হতে পারে।

তবে সবকিছু যে সস্তা হবে তা নয়। বিলাসবহুল দ্রব্য এবং তথাকথিত ‘সিন গুডস’-এর উপর করের বোঝা বাড়তে পারে। প্রিমিয়াম গাড়ি, এসইউভি-র উপর নতুন ৪০ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে। তামাকজাত দ্রব্য, পান মশলা, দামি পোশাক এবং প্রিমিয়াম বিমান ভ্রমণেও কর বেড়ে যেতে পারে।

ইলেকট্রিক গাড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার চাইছে সাধারণ ইভি-তে ৫ শতাংশ হারে কর থাকুক। তবে বিলাসবহুল ইভি-র উপর বাড়তি কর আরোপের বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই সংস্কারে সরকারের প্রায় ১.৮৫ লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। এর বড় অংশ বহন করবে রাজ্যগুলি। ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবি তুলেছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব-সহ বিরোধী শাসিত রাজ্যগুলি।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা কর সরলীকরণের প্রতিশ্রুতির পরই এ বার এই প্রস্তাব সামনে আনল কেন্দ্র। অনুমোদন পেলে এটাই হবে জিএসটির ইতিহাসে অন্যতম বড় সংস্কার।


```