প্রশ্ন একটাই—বেতন সংশোধনে দেরি হলে কি বকেয়া (arrears) আর মিলবে? আর টাকা কবে হাতে আসতে পারে?

শেষ আপডেট: 30 January 2026 19:49
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি প্রায় শেষ। রবিবার বাজেট (Budget 2026)। কিন্তু এখনও পে কমিশনের (8th Pay Commission) ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। প্রশ্ন একটাই—বেতন সংশোধনে দেরি হলে কি বকেয়া (arrears) আর মিলবে? আর টাকা কবে হাতে আসতে পারে?
কার্যকর তারিখ কী? (8th Pay Commission effective date)
কাগজে-কলমে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বেতন সংশোধন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে বাস্তবে কমিশন গঠন, রিপোর্ট জমা ও ক্যাবিনেট অনুমোদন—এই তিন ধাপ পেরোতে সময় লাগে। ফলে কার্যকর তারিখ থাকলেও বাস্তব রূপায়ণ পিছোতে পারে।
বকেয়া পাওয়ার সম্ভাবনা আছে?
এ ব্যাপারে নর্থ ব্লক তথা অর্থমন্ত্রকের ইঙ্গিত ‘হ্যাঁ’–এর দিকেই। তাই বিশেষজ্ঞদের অনেকের মতে, দেরির সময়টুকুর টাকা একসঙ্গে ‘লাম্প-সাম’ হিসেবে মিলতে পারে।
দেরি কেন হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, অতীতেও এমন নজির আছে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) ২০১৬ সালের জানুয়ারি মাসে কার্যকর ধরা হলেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল সে বছর জুন মাসে, আর বকেয়া টাকা পরের আর্থিক বছরে দেওয়া হয়েছিল।
বেতন কতটা বাড়তে পারে?
সবচেয়ে বড় বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)।
সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭
এবার সম্ভাব্য রেঞ্জ হল ১.৮৩ থেকে ২.৪৬
কিছু বিশেষজ্ঞের মতে, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯ থেকে ২.৮ বা ৩ পর্যন্ত যেতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি, টেক-হোম তত বাড়বে—কিন্তু চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর।
সব মিলিয়ে, আপাতত ধৈর্যই ভরসা। কমিশন গঠন, রিপোর্ট ও অনুমোদনের গতি অনুযায়ীই ঠিক হবে যে কবে সংশোধিত বেতন শুরু হবে এবং বকেয়া কবে অ্যাকাউন্টে ঢুকবে।