Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Budget 2026 কবে, কখন? কোথায় দেখবেন নির্মলা সীতারামনের বাজেট ভাষণ—সব তথ্য এক নজরে

বাজেট (Budget 2026) নিয়ে দেশজুড়ে বাড়ছে কৌতূহল। কবে, কখন এবং কোথায় দেখা যাবে সাধারণ বাজেটের ভাষণ—এই সব প্রশ্নের উত্তর এক জায়গায় তুলে ধরা হল।

Budget 2026 কবে, কখন? কোথায় দেখবেন নির্মলা সীতারামনের বাজেট ভাষণ—সব তথ্য এক নজরে

Budget 2026 কবে, কখন?

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 January 2026 12:13

দ্য ওয়াল ব্যুরো: বাজেট (Budget 2026) নিয়ে দেশজুড়ে বাড়ছে কৌতূহল। কবে, কখন এবং কোথায় দেখা যাবে সাধারণ বাজেটের ভাষণ—এই সব প্রশ্নের উত্তর এক জায়গায় তুলে ধরা হল।

কবে ও কখন বাজেট ২০২৬? (Budget 2026)

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) লোকসভায় ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন। টানা নবমবার বাজেট ভাষণ দিতে চলেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, প্রায় এক দশকের মধ্যে এই প্রথমবার রবিবার বাজেট পেশ হচ্ছে।

বাজেটের আগে কী কী হয়েছে?

২৭ জানুয়ারি নর্থ ব্লকে বাজেট প্রস্তুতির শেষ ধাপ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘হালুয়া সেরেমনি’।
২৮ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৯ জানুয়ারি সংসদে পেশ হয় ইকোনমিক সার্ভে ২০২৬, যেখানে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

কোন কোন খাতে নজর?

এ বছর বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমোবাইল ও প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামো, রেল ও নগরোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এ ছাড়াও কৃষি, স্বাস্থ্য, লজিস্টিক্স ও পর্যটন খাতেও বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজেট অধিবেশন কতদিন?

বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ মার্চ, আর পুরো অধিবেশন শেষ হবে ২ এপ্রিল।

কোথায় ও কীভাবে দেখবেন বাজেট ভাষণ?

  • বাজেটের সরাসরি সম্প্রচার দেখা যাবে—সংসদের নিজস্ব চ্যানেল সংসদ টিভি (Sansad TV) (ইউটিউবেও লাইভ)
  • রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল Doordarshan-এ
  • কেন্দ্রীয় বাজেটের অফিসিয়াল ওয়েবসাইট ও অর্থ মন্ত্রকের সামাজিক মাধ্যম
  • PIB (প্রেস ইনফরমেশন ব্যুরো)-র ডিজিটাল প্ল্যাটফর্ম

কেন গুরুত্বপূর্ণ ইকোনমিক সার্ভে?

ইকোনমিক সার্ভে ২০২৬ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৬.৮% থেকে ৭.২% হারে বৃদ্ধি পেতে পারে। যদিও মূল্যবৃদ্ধির হার কিছুটা বেশি থাকার ইঙ্গিত রয়েছে, তবু আর্থিক স্থিতিশীলতা নিয়ে সরকার আশাবাদী। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে জিডিপির ৪.৪% আর্থিক ঘাটতি ধরে রাখার পরিকল্পনা রয়েছে।


```