Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাজেটে বাংলাকে ১৭ নয়া প্রকল্প, দাবি রেলমন্ত্রীর, অশ্বিনীর আক্ষেপ, বাস্তবায়নে সহযোগিতা করছে না রাজ্য

চলতি অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে রেলওয়ের জন্য রেকর্ড ২.৭৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দেশের রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, নিরাপত্তা বৃদ্ধি এবং সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

বাজেটে বাংলাকে ১৭ নয়া প্রকল্প, দাবি রেলমন্ত্রীর, অশ্বিনীর আক্ষেপ, বাস্তবায়নে সহযোগিতা করছে না রাজ্য

অশ্বিনী বৈষ্ণব

শেষ আপডেট: 2 February 2026 19:57

দ্য ওয়াল ব্যুরো: এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য ১৭টি নতুন প্রকল্প বরাদ্দ করা হয়েছে বলে সোমবার দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।‌ রেল বাজেট নিয়ে সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বৈষ্ণব।

সেখানে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বৃহৎ বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। তিনি আক্ষেপ করেন, বাংলায় রেল প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ‌

কেন্দ্রীয় মন্ত্রী জানান, চলতি অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে রেলওয়ের জন্য রেকর্ড ২.৭৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দেশের রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, নিরাপত্তা বৃদ্ধি এবং সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কথা উল্লেখ করে বৈষ্ণব জানান, বারাণসী–শিলিগুড়ি উচ্চগতি সম্পন্ন রেল (বুলেট ট্রেন) করিডর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এই করিডরে ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং যাত্রা সময় কমে দাঁড়াবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট। এই করিডর পাটনাকেও সংযুক্ত করবে এবং ভবিষ্যতে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এর ফলে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে তিনি জানান। মন্ত্রী আরও জানান, গুয়াহাটি–কলকাতা রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে, যা দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য দ্রুত ও আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করেছে। পণ্য পরিবহণ ক্ষেত্রে তিনি ডেডিকেটেড ফ্রেইট করিডর সম্প্রসারণের কথা উল্লেখ করেন, যা ডানকুনিকে গুজরাতের সঙ্গে সংযুক্ত করবে এবং ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মধ্য দিয়ে যাবে, ফলে শিল্প ও লজিস্টিক্স- উভয় ক্ষেত্রেরই উন্নতি ঘটবে।

বৈষ্ণব জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গে ১২টি নতুন ট্রেন চালু হয়েছে এবং গত কয়েক বছরে রাজ্যে ১০০টিরও বেশি ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে। মেট্রো রেল প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালের আগে গত ৪০ বছরে কলকাতায় যেখানে মাত্র ২৭ কিলোমিটার মেট্রো লাইন নির্মিত হয়েছিল, সেখানে গত ১১ বছরে আরও ৪৫ কিলোমিটার মেট্রো লাইন নির্মাণ সম্পন্ন করা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে জানান, রাজ্য সরকারের তরফে মেট্রো প্রকল্পে একাধিক বাধা সৃষ্টি করা হচ্ছে, এমনকি আদালতের হস্তক্ষেপের পরও চিংড়িঘাটা এলাকায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করা হচ্ছে না।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, এবছরের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য ১৭টি নতুন রেল প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার জন্য মোট ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ রেল পরিবহণের উপর নির্ভরশীল এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকার রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, উচ্চগতি-সম্পন্ন সংযোগ ব্যবস্থা, পণ্য পরিবহণের সক্ষমতা বৃদ্ধি এবং মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি আরও একবার সুস্পষ্ট হল।


```