Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Budget 2026: বাজেটে মানসিক স্বাস্থ্যে বিশেষ নজর কেন্দ্রের, উত্তর ভারতও পাবে নিজেদের NIMHANS

সীতারামনের কথায়, উত্তর ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো পর্যাপ্ত নয়। সেই ঘাটতি পূরণ করতেই এই পদক্ষেপ (NIMHANS 2.0 Budget 2026)।

Budget 2026: বাজেটে মানসিক স্বাস্থ্যে বিশেষ নজর কেন্দ্রের, উত্তর ভারতও পাবে নিজেদের NIMHANS

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 February 2026 18:09

দ্য ওয়াল ব্যুরো: ইউনিয়ন বাজেট ২০২৬ (Budget 2026)-এর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে মানসিক স্বাস্থ্য (Mental health) এবার বিশেষ গুরুত্ব পেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণে (Nirmala Sitharaman speech)। তিনি জানান, দেশে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের অভাবের কথা মাথায় রেখে দক্ষিণের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (NIMHANS)-এর আরেকটি কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে উত্তর ভারতেও, যাকে আপাতত বলা হচ্ছে NIMHANS 2.0।

সীতারামনের কথায়, উত্তর ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো পর্যাপ্ত নয়। সেই ঘাটতি পূরণ করতেই এই পদক্ষেপ (NIMHANS 2.0 Budget 2026)।

শুধু তাই নয়, রাঁচি (Ranchi) ও তেজপুরে (Tezpur) অবস্থিত ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটগুলিকেও আপগ্রেড করার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

স্মাইল ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম (হেলথ) ডা. রশ্মি আরদে বাজেটের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়ন বাজেট ২০২৬-২৭ “মানুষ-কেন্দ্রিক স্বাস্থ্যনীতির” দিশা দেখাচ্ছে, যার ভিত্তি সক্ষমতা বৃদ্ধি এবং পরিষেবা ভারতের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।

তাঁর কথায়, আগামী পাঁচ বছরে ১ লক্ষ সহযোগী স্বাস্থ্যকর্মী তৈরি, NSQF-সম্মত পথে ১.৫ লক্ষ কেয়ারগিভারকে প্রশিক্ষণ, এবং জেলাস্তরের এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টার ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য রয়েছে - যার মধ্যে NIMHANS 2.0 এবং আপগ্রেড হওয়া মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের দাবিও বটে।

তবে এই সংস্কারগুলি কার্যকর ফল দিতে হলে, শক্তিশালী কমিউনিটি মোবিলাইজেশন এবং তৃণমূল স্তরে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও মত তাঁর।

ইকোনমিক সার্ভেতেও মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্কবার্তা

এর আগে এই সপ্তাহেই পেশ হওয়া ইকোনমিক সার্ভে ২০২৬-২৭-এও মানসিক স্বাস্থ্যকে ভারতের জনস্বাস্থ্যের এক বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে (Mental health Economic Survey social media addiction)।

বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তির উচ্চ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সার্ভেতে। বিভিন্ন সমীক্ষার উল্লেখ করে জানানো হয়েছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আত্মসম্মানবোধ কমে যাওয়া এবং সাইবার বুলিং-জনিত মানসিক চাপ বাড়ছে।

শিশু ও কিশোরদের মধ্যে বাড়তে থাকা ডিজিটাল আসক্তির কথাও তুলে ধরা হয়েছে। বাড়তি স্ক্রিন টাইম পড়াশোনা, উৎপাদনশীলতা, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে এবং সামাজিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

NIMHANS সম্পর্কে দু'চার কথা -

ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস বা নিমহ্যানস (NIMHANS) বেঙ্গালুরুতে অবস্থিত একটি শীর্ষস্থানীয় চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান। মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং নিউরোসায়েন্স গবেষণার ক্ষেত্রে এটি দেশের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে পরিচিত।

১৮৪৭ সালে ‘বেঙ্গালুরু লুনাটিক অ্যাসাইলাম’ নামে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের। ১৯২৫ সালে এর নাম বদলে রাখা হয় ‘গভর্নমেন্ট মেন্টাল হসপিটাল’। পরে ১৯৭৪ সালে এটি নিমহ্যানস (NIMHANS) হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনে আনা হয়।


```