Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

পর্যটনে বিপ্লব! নতুন ট্রেকিং রুট থেকে কম খরচে বিদেশযাত্রা, বাজেটে একগুচ্ছ ঘোষণা নির্মলার

২০২৬-এর বাজেটে পর্যটনখাতে বিপ্লব আনতে নতুন ট্রেকিং রুট, বিশেষ পর্যটন সার্কিট এবং কম খরচে বিদেশভ্রমণের মতো একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনকে আরও সহজ, সুলভ এবং আকর্ষণীয় করে তুলতেই কেন্দ্রের এই পদক্ষেপ।

পর্যটনে বিপ্লব! নতুন ট্রেকিং রুট থেকে কম খরচে বিদেশযাত্রা, বাজেটে একগুচ্ছ ঘোষণা নির্মলার

নির্মলা সীতারমন

গার্গী দাস

শেষ আপডেট: 1 February 2026 15:14

দ্য ওয়াল ব্যুরো: পর্যটনই আগামী দিনের চাকরি আর বৈদেশিক মুদ্রার ভরসা— বাজেট ভাষণের শুরুতে বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। রবিবার সংসদে বাজেট ২০২৬–২৭ পেশ করতে গিয়ে পর্যটন পরিকাঠামো, সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশবান্ধব ট্রেকিং রুট, গাইড ট্রেনিং— সবমিলিয়ে গোটা ট্র্যাভেল সেক্টরকেই নতুন করে সাজানোর রূপরেখা দেন তিনি। আউটবাউন্ড ট্র্যাভেলারদের জন্য মিলেছে বড় রেয়াত— বিদেশ সফরে টিসিএস (TCS) কমে হল মাত্র ২ শতাংশ।

দেশীয়–বিদেশি পর্যটনে একযোগে জোর— বাজেটের সুর স্পষ্ট।

হসপিটালিটি সেক্টরকে শক্তিশালী করতে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি’

সীতারামনজানান, দেশের বিদ্যমান ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজিকে (National Council for Hotel Management and Catering Technology) আপগ্রেড করে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি (National Institute of Hospitality)। এই প্রতিষ্ঠান হবে শিল্প, শিক্ষা ও সরকারের মধ্যে সেতুবন্ধ।

পর্যটন হাবগুলিতে গাইড ট্রেনিংয়ের জন্য একটি পাইলট স্কিমও ঘোষণা করেন তিনি— যা ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারিত হতে পারে।

পরিবেশবান্ধব ট্রেকিং রুট— পাঁচটি রাজ্যে নতুন আকর্ষণ

অর্থমন্ত্রী বলেন, “ভারত বিশ্বমানের হাইকিং–ট্রেকিং অভিজ্ঞতা দেওয়ার ক্ষমতা রাখে।” তাই পরিবেশ–সহনশীল মাউন্টেন ট্রেইল (Mountain Trails) তৈরি করা হবে—

  • হিমাচল প্রদেশ (Himachal Pradesh)
  • উত্তরাখণ্ড (Uttarakhand)
  • জম্মু–কাশ্মীর (Jammu & Kashmir)
  • এছাড়াও পূর্বঘাটের (Eastern Ghats) আরাকু ভ্যালি (Araku Valley) এবং পশ্চিমঘাটের (Western Ghats) পথমগাই মালাই (Pothigai Malai)–তেও তৈরি হবে নতুন ট্রেকিং রুট।
  • সঙ্গে থাকছে কচ্ছপ সংরক্ষণে বিশাল প্রকল্প— ওড়িশা (Odisha), কর্নাটক (Karnataka) ও কেরালার (Kerala) উপকূলে তৈরি হবে টার্টল ট্রেইল (Turtle Trails)।

১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানে তৈরি হবে ‘কালচারাল ডেস্টিনেশন’

অর্থমন্ত্রী জানান, দেশের ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে (Archaeological Sites) রূপান্তরিত করা হবে এক্সপেরিয়েন্সিয়াল কালচারাল ডেস্টিনেশনে (Cultural Destinations)। খনন করা প্রাচীন ভূদৃশ্য সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে কিউরেটেড ওয়াকওয়ের (Curated Walkways) মাধ্যমে।

দেশীয় পর্যটন বাড়াতে এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিদেশ ভ্রমণ সস্তা— টিসিএস নামল ২%–এ

আন্তর্জাতিক সফরে করের বোঝা কমাতে বড় ঘোষণা, আগের ৫% ও ২০% টিসিএসের পরিবর্তে এখন থেকে বিদেশ সফরে টিসিএস শুধু ২ শতাংশ, কোনও ন্যূনতম টাকার শর্ত নেই। ট্র্যাভেল ইন্ডাস্ট্রি জানিয়েছে, এতে ভারতীয়দের বিদেশ ভ্রমণ অনেকটাই সহজ হবে।

পূর্বোদয় (Purvodaya) রাজ্যে তৈরি হবে ৫টি পর্যটন হাব

বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ— এই পাঁচ রাজ্যে তৈরি হবে পাঁচটি পর্যটন ডেস্টিনেশন।
এছাড়া দেশে নামবে ৪,০০০ ই-বাস (E-buses)— যা টেকসই ট্র্যাভেল সেক্টরের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭টি হাই–স্পিড রেল করিডর— শহর থেকে শহরে ‘গ্রোথ কানেক্টর’

সারাদেশে তৈরি হচ্ছে সাতটি হাই–স্পিড রেল করিডর (High-Speed Rail Corridors)—

  • মুম্বই–পুনে
  • হায়দরাবাদ–পুনে
  • হায়দরাবাদ–বেঙ্গালুরু
  • হায়দরাবাদ–চেন্নাই
  • চেন্নাই–বেঙ্গালুরু
  • দিল্লি–বারাণসী
  • বারাণসী–শিলিগুড়ি

যা দীর্ঘমেয়াদে যাত্রীপরিবহন ও অর্থনৈতিক করিডর— দু’দিক থেকেই বিপুল সুবিধা দেবে।

ট্র্যাভেল ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া

  • কক্স অ্যান্ড কিংসের করণ আগরওয়াল (Cox & Kings) বলেন, “আউটবাউন্ড ট্র্যাভেলকে স্বস্তি দিতে টিসিএস ২%–এ নামানো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ভারতকে কীভাবে অভিজ্ঞতা নেওয়া হয়— সেই ফোকাসটা এবার স্পষ্ট।”
  • মেক মাই ট্রিপের রাজেশ ম্যাগো জানান, ট্র্যাভেল–ট্যুরিজমকে দীর্ঘমেয়াদী গ্রোথ ড্রাইভার করার লক্ষ্য পরিষ্কার। রিজিয়নাল কানেকটিভিটি, স্কিলিং, ডেস্টিনেশন ডেভেলপমেন্ট— সবকিছু মিলিয়ে এই বাজেট ভ্রমণ সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে।

বাজেট ২০২৬–২৭ পর্যটন সেক্টরকে একদিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পথ দেখাচ্ছে, অন্যদিকে দেশীয় সাংস্কৃতিক পরিকাঠামোকে নতুন করে গড়ে তুলতে দিচ্ছে শক্ত ভিত। নির্মলা সীতারমনের এই প্যাকেজকে তাই বিশেষজ্ঞরা বলছেন, “ট্যুরিজম–ফার্স্ট অ্যাপ্রোচের সবচেয়ে বড় বাজেট।”


```