Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Defence Budget: অপারেশন সিঁদুর সহ পড়শি-যুদ্ধের সিঁদুরে মেঘে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ

শুধু চিন (China), পাকিস্তান (Pakistan) নয়, ইদানীং বাংলাদেশও (Bangladesh) সীমান্তে ভারতের অতিরিক্ত মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সেদিক থেকে তৃতীয় মোদী সরকার দেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে।

Defence Budget: অপারেশন সিঁদুর সহ পড়শি-যুদ্ধের সিঁদুরে মেঘে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ

কল্পিত ছবিটি এআই দিয়ে তৈরি করা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 February 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরিপ্রেক্ষিতে দেশের প্রতিরক্ষা খাতে (Defence Budget) ফের বিপুল বরাদ্দ বৃদ্ধি দেখা গেল বাজেটে (Union Budget)। যা সামরিক প্রস্তুতির (Military Preparedness) উপর সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়ারই ইঙ্গিত। শুধু চিন (China), পাকিস্তান (Pakistan) নয়, ইদানীং বাংলাদেশও (Bangladesh) সীমান্তে ভারতের অতিরিক্ত মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সেদিক থেকে তৃতীয় মোদী সরকার দেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে।

পেনশন বাদ দিয়ে প্রতিরক্ষা ব্যয় (Defence Spending) ২০২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব (FY26 Budget Estimates) অনুযায়ী ৪.৯ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫.৯ লক্ষ কোটি টাকা করা হয়েছে। যা বছরে (Year-on-Year) প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি। গত এক দশকে প্রতিরক্ষা বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে, যা আধুনিকীকরণ (Modernisation), স্বদেশিকরণ (Indigenisation) এবং অপারেশনাল প্রস্তুতি (Operational Readiness) বাড়ানোর ধারাবাহিক প্রয়াসের প্রতিফলন।

এবারের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল মূলধনী ব্যয়ের (Capex) উপর বাড়তি জোর। সরকার এই খাতে ২.২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেযেখানে ২০২৬ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ১.৮ লক্ষ কোটি টাকা। এর ফলে মোট প্রতিরক্ষা বাজেটের (Total Defence Budget) মধ্যে মূলধনী ব্যয়ের অংশ বেড়ে দাঁড়াল প্রায় ২৮ শতাংশ, যা আগে ছিল ২৬.৪ শতাংশ (পেনশন ও সিভিল ডিফেন্স (Civil Defence) সহ)।

দীর্ঘমেয়াদি পরিসংখ্যান দেখলে স্পষ্ট একটি কাঠামোগত পরিবর্তন (Structural Change)। ২০১৬-১৭ অর্থবর্ষে প্রতিরক্ষা মূলধনী বরাদ্দ (Defence Capital Outlay) ছিল ৮৬,৩৫৭ কোটি টাকাযা ২০২৭ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ২.২ লক্ষ কোটি টাকায়। একই সময়ে মোট প্রতিরক্ষা ব্যয় (Total Defence Spending) ৩.৫২ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৭.৮ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। মূলধনী ব্যয়ের এই বৃদ্ধির মূল কারণ হল বিমান (Aircraft), নৌবাহিনীর সামগ্রী (Naval Platforms), ক্ষেপণাস্ত্র (Missiles), গোলন্দাজ(Artillery) এবং অন্যান্য বেশি দামের সামরিক সরঞ্জামে (High-value Equipment) বরাদ্দ বৃদ্ধি। এর পাশাপাশি সরকারের স্বদেশিকরণ নীতির (Indigenisation Agenda) আওতায় দেশীয় ক্রয় (Domestic Procurement) বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অপারেশন সিঁদুর-পরবর্তী বাজেট (Post-Operation Sindoor Budget) সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনের (Strategic Shift) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণযেখানে ভারত জোর দিচ্ছে বাহিনীর আধুনিকীকরণ (Force Modernisation), আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defence Systems) এবং পরবর্তী প্রজন্মের অস্ত্র ও অস্ত্র সরঞ্জামে (Next-generation Platforms) বিনিয়োগের উপর।

কে লাভবান হবে

মূলধনী ব্যয়ের দিকে এই ঝোঁক (Higher Capital Spending) সবচেয়ে বেশি উপকৃত করবে প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থা (DPSUs) এবং তাদের বেসরকারি সরবরাহকারীদের (Private-sector Suppliers)। কারণ গোটা খাতেই বরাত দেওয়া দ্রুত বেড়েছে। হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) বর্তমান ২০২৫ অর্থবর্ষের বরাত রয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা। আগামী পাঁচ বছরে এটি গড়ে বছরে প্রায় ২.৬ লক্ষ কোটি টাকার বরাতে পৌঁছবে বলে অনুমান। যার প্রধান ক্ষেত্রগুলি হবে যুদ্ধবিমান (Fighter Aircraft), হেলিকপ্টার (Helicopters) এবং ইঞ্জিন প্রকল্প (Engine Programmes)

মাজাগাঁও ডক শিপবিল্ডার্স (Mazagon Dock Shipbuilders)-এর ক্ষেত্রেও একই রকম চিত্র। বর্তমানে তাদের বরাত রয়েছে ৩৯,৮৭১ কোটি টাকা। যা আগামী দিনে গড়ে বছরে প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকার অর্ডার ইনফ্লো (Order Inflow)-এ পৌঁছতে পারে। এর পেছনে থাকবে ডুবোজাহাজ (Submarine), ছোট রণতরী (Frigate) এবং শত্রুধ্বংসকারী জাহাজ (Destroyer) প্রকল্প। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর বার্ষিক অর্ডার পাইপলাইন থাকবে প্রায় ৬০,০০০ কোটি টাকার মতো। পাশাপাশি গোয়া শিপইয়ার্ড (Goa Shipyard) এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স (Garden Reach Shipbuilders)-এর মতো শিপইয়ার্ডগুলিও ধারাবাহিক বরাত পেতে চলেছে। এছাড়াও MIDHANI, BEML এবং ভারত ডায়নামিক্স (Bharat Dynamics)-এর মতো ছোট সংস্থাগুলিও স্থিতিশীল চাহিদা পাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ভারতের স্বদেশিকরণ নীতি (Indigenous Procurement Push) আরও চওড়া হবে বলে অনুমান।

রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বেসরকারি বিনিয়োগের (Private Sector) অংশগ্রহণও দ্রুত বাড়ছেযার মধ্যে স্টার্টআপ (Start-ups) সংস্থাও রয়েছে। এই প্রথম ভারতের প্রতিরক্ষা উৎপাদনের (Defence Output) প্রায় এক-চতুর্থাংশই আসবে বেসরকারি সংস্থা থেকে। যা ২০২৫ অর্থবর্ষে ছিল ২৩.৫ শতাংশ। এটি প্রতিরক্ষা উৎপাদনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (Public–Private Collaboration) নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।


```