Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Budget 2026 Highlights: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার হাইলাইটস এক নজরে

সংসদে দেশের ৮০তম কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এটি তাঁর টানা নবম বাজেট। 

Budget 2026 Highlights: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার হাইলাইটস এক নজরে

নির্মলা সীতারামন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 February 2026 14:13

দ্য ওয়াল ব্যুরো: সংসদে দেশের ৮০তম কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এটি তাঁর টানা নবম বাজেট। কিন্তু কী চমক রইল সেই বাজেটে, দেখুন এক নজরে—

বাজেটের গুরুত্বপূর্ণ হাইলাইটস (Budget 2026 Highlights)

তিনটি ‘কর্তব্য’ ঘোষণা

  • ১) প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনৈতিক বৃদ্ধি
  • ২) মানুষের সক্ষমতা গড়ে তুলে উন্নয়নের অংশীদার করা
  • ৩) ‘সবকা সাথ, সবকা বিকাশ’—প্রতিটি পরিবার ও অঞ্চলের সমান সুযোগ

৬টি অগ্রাধিকার খাতে হস্তক্ষেপ 

সাতটি কৌশলগত শিল্পে উৎপাদন বাড়ানো, পুরনো শিল্পের পুনরুজ্জীবন, চ্যাম্পিয়ন MSME, পরিকাঠামোয় জোর, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সিটি ইকোনমিক রিজিয়ন।

খাদি-হ্যান্ডলুমে জোর

‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ’ উদ্যোগ ও চ্যালেঞ্জ মোডে মেগা টেক্সটাইল পার্ক

ন্যাশনাল ফাইবার স্কিম

মহাকাশ খাতে স্বনির্ভরতার লক্ষ্যে

MSME সহায়তা

FY27-এ সেল্ফ রিলায়েন্স ইন্ডিয়া ফান্ডে ৪,০০০ কোটি টাকা টপ-আপ

ব্যাঙ্কিং খাতে হাই-লেভেল কমিটি

‘বিকশিত ভারত’-এর লক্ষ্য সামনে রেখে সংস্কার

৭টি হাই-স্পিড রেল করিডর ‘গ্রোথ কানেক্টর’ হিসেবে

মুম্বই–পুণে, পুণে–হায়দরাবাদ, হায়দরাবাদ–বেঙ্গালুরু, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই–বেঙ্গালুরু, দিল্লি–বারাণসী, বারাণসী–শিলিগুড়ি

দারিদ্র হ্রাস

প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়েছেন

স্বাস্থ্য ও আয়ুষ

৩টি নতুন AI Ayurveda, আয়ুষ ফার্মেসি ও ড্রাগ টেস্টিং ল্যাব আপগ্রেড; জামনগরে WHO ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার।

CCUS প্রযুক্তি

কার্বন ক্যাপচার ও স্টোরেজে ৫ বছরে ২০,০০০ কোটি টাকা।

শিক্ষা ও ক্রীড়া 

শিল্প-লজিস্টিক হাবের পাশে ৫টি ইউনিভার্সিটি টাউনশিপ; Khelo India মিশনে দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন।

পর্যটন ও দক্ষতা 

২০টি আইকনিক সাইটে ১০,০০০ গাইডের স্কিল আপগ্রেড; পাহাড়ি রাজ্যে ইকো-ট্রেইল।

নারী ও সামাজিক উদ্যোগ

প্রতিটি জেলায় গার্লস হোস্টেল; নারী উদ্যোক্তাদের জন্য SHE MARTS।

পূর্ব ভারতের জোর

ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর (দুর্গাপুর নোড), ‘পূর্বদয়’ রাজ্যে ৫টি ট্যুরিজম ডেস্টিনেশন, উত্তর-পূর্বে বৌদ্ধ স্থানে ই-বাস।

মানসিক স্বাস্থ্য

NIMHANS-2 ও রাঁচি–তেজপুরে প্রতিষ্ঠান আপগ্রেড।

ক্যাপেক্স বৃদ্ধি

FY27-এ ১২.২ লক্ষ কোটি টাকা।

স্বাস্থ্যখাতে শুল্ক ছাড়

১৭টি ওষুধে কাস্টমস ডিউটি ছাড়।

এই বাজেট স্পষ্টভাবে ভবিষ্যৎ পরিকাঠামো, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগের দিকেই নজর দিয়েছে।


```