Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Budget: বাজেটের আগেই ধাক্কা: এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল

১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা। হোটেল-রেস্তোরাঁয় এর প্রভাব পড়বে কি? নজর বাজেটে।

Budget: বাজেটের আগেই ধাক্কা: এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 February 2026 10:38

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ বাজেট (Budget 2026) পেশের ঠিক আগের মুহূর্তে এলপিজি (LPG) গ্রাহকদের জন্য অস্বস্তিকর খবর জানাল তেল বিপণন সংস্থাগুলি। রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানোর ঘোষণা করল তারা। তবে স্বস্তির বিষয়, গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত এপ্রিলে শেষবার যে দাম নির্ধারিত হয়েছিল, সেটাই বহাল থাকছে।

হোটেল, রেস্তোরাঁ, ধাবা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত এই ১৯ কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে পারে খাবারের খরচে।

কলকাতায় কত হল?
তেল সংস্থাগুলির ওয়েবসাইট অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের সংশোধিত দাম—
দিল্লি: ১,৭৪০.৫০ টাকা
মুম্বই: ১,৬৯২ টাকা
কলকাতা: ১,৮৪৪.৫০ টাকা
চেন্নাই: ১,৮৯৯.৫০ টাকা

অর্থাৎ কলকাতায় এক মাসে প্রায় ৫০ টাকা বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

প্রতি মাসের প্রথম দিনেই দাম পর্যালোচনা

সরকারি তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। জানুয়ারিতেও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১১ টাকা বেড়েছিল। যদিও তার আগের বছর নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা দাম কমানো হয়েছিল। দীর্ঘ কয়েক মাস দরপতনের পর, নতুন বছরে পরপর দু’মাস দাম বাড়ায় ফের চাপে পড়ছে বাণিজ্যিক গ্রাহকরা।

ATF-এর দাম কমল
একই সঙ্গে স্বস্তির খবর বিমান সংস্থাগুলির জন্য। ১ ফেব্রুয়ারি থেকে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম কমানো হয়েছে। দিল্লিতে ১ কিলোলিটার ATF-এর দাম কমে হয়েছে প্রায় ৯১,৩৯৩ টাকা। কলকাতা, মুম্বই ও চেন্নাইতেও ATF-এর দামে কাটছাঁট করা হয়েছে। 

বাজেটের ঠিক আগে LPG ও জ্বালানির এই দামবদল সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী মহলেও নতুন করে প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজেট ২০২৬ লাইভ আপডেট | বাজেট ২০২৬ লাইভ—নির্মলা সীতারামনের বাজেট ঘোষণা, সোনা, কর ও সাধারণ মানুষের উপর প্রভাব নিয়ে আজকের সব বড় বাজেটের খবর একসঙ্গে পড়ুন এখানে https://www.thewall.in/business/budget-2026 .


```