Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Budget 2026: ঝুঁকি কমাতে পরামর্শ দেবে এআই, নির্মলার বাজেটে কৃষকদের সুবিধায় বড় ঘোষণা

এআই টুল চালু হলে কৃষকেরা চাষের পদ্ধতি, ফসলের রোগ দমন, আধুনিক প্রযুক্তি, আবহাওয়ার আপডেট, বাজারদর- সবকিছু এক জায়গা থেকেই দ্রুত জানতে পারবেন।

Budget 2026: ঝুঁকি কমাতে পরামর্শ দেবে এআই, নির্মলার বাজেটে কৃষকদের সুবিধায় বড় ঘোষণা

বাজেটে ঘোষণা নির্মলার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 February 2026 13:48

দ্য ওয়াল ব্যুরো: দেশের কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে বাজেট বক্তৃতায় (Union Budget 2026) বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ( Finance Minister Nirmala Sitharaman)। রবিবার বাজেট (Budget 2026) পেশ করতে গিয়ে তিনি কৃষককল্যাণ এবং নতুন প্রযুক্তি-নির্ভর পরিষেবার উপর বিশেষ জোর দেন ( FM Nirmala Sitharaman Speech)। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ‘ভারত বিস্তার’ (Bharat Vistar) নামে এআই-চালিত একটি নতুন প্ল্যাটফর্ম, যা বিভিন্ন ভাষায় দেশের বিভিন্ন কৃষি পোর্টালকে এক ছাতার নীচে এনে কৃষকদের আরও সহজে তথ্য পাওয়ার সুযোগ করে দেবে।

অর্থমন্ত্রী জানান, ‘ভারত বিস্তার’ (Bharat Vistar) একটি নতুন এআই-ভিত্তিক বহুভাষিক টুল (Multilingual AI-driven tool), যা দেশের বিভিন্ন কৃষি-পোর্টালকে এক জায়গায় যুক্ত করবে। অ্যাগ্রি-স্ট্যাক পোর্টাল এবং আইসিএআর-এর কৃষি তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হয়ে এই টুল কৃষকদের প্রয়োজনীয় সব তথ্য সহজভাবে দেখাবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এই এআই টুল (AI Tool) চালু হলে কৃষকেরা চাষের পদ্ধতি, ফসলের রোগ দমন, আধুনিক প্রযুক্তি, আবহাওয়ার আপডেট, বাজারদর- সবকিছু এক জায়গা থেকেই দ্রুত জানতে পারবেন। অর্থমন্ত্রীর বক্তব্য, এর ফলে কৃষিকাজ আরও সহজ হবে এবং উৎপাদন বাড়াতে কৃষকদের সাহায্য করবে এই প্ল্যাটফর্ম।

এদিন কৃষি বৈচিত্র্যকরণের উপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী (Finance Minister)। তিনি জানান, দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন অঞ্চলে উচ্চ-মূল্যের ফসল চাষে সরকার বিশেষ সহায়তা দেবে। উপকূলীয় অঞ্চলে নারকেল, চন্দন ও কাজু, উত্তর-পূর্ব ভারতে আগর গাছ, এবং পাহাড়ি এলাকায় বদাম, আখরোট, পাইন নাটস- এই সব উচ্চ-মূল্যের ফসলের উৎপাদন বাড়াতে আলাদা করে প্রকল্প নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, “চাষের ফলন বাড়ানো, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং গ্রামে নতুন কর্মসংস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য। তাই বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকভাবে যে ধরনের ফসল ভালো হয়, সেই ফসলের উৎপাদন আরও বাড়াতে সরকার সাহায্য করবে। এতে কৃষকরা বেশি লাভ পাবেন এবং বাজারেও বৈচিত্র্য আসবে।”

বিশেষজ্ঞদের মতে, ‘ভারত বিস্তার’ (Bharat Vistar) চালু হলে দেশের কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে এবং তথ্য ঘাটতি অনেকটাই কমবে। বহু ভাষায় তথ্য পাওয়ার সুবিধা থাকায় দূরবর্তী এলাকার কৃষকরাও উপকৃত হবেন।

বলা যায়, বাজেটের কৃষি-সংক্রান্ত ঘোষণাগুলি স্পষ্ট করে দিয়েছে, সরকার আগামী দিনে কৃষিক্ষেত্রে প্রযুক্তি, আধুনিক চাষাবাদ এবং উচ্চ-মূল্যের ফসলকে আরও বেশি গুরুত্ব দিতে চলেছে।


```