Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ল্যাবগ্রোন হিরে সঙ্গে আধুনিক শৈলিতে পুরনো নকশা, শহরে এল জুয়েলারি বুটিক 'কারাত ক্র্যাফ্টার'

কলকাতায় নতুন জুয়েলারি বুটিক 'কারাত ক্র্যাফ্টারে'র পথচলা শুরু হল। 

ল্যাবগ্রোন হিরে সঙ্গে আধুনিক শৈলিতে পুরনো নকশা, শহরে এল জুয়েলারি বুটিক 'কারাত ক্র্যাফ্টার'

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 October 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের সৃজনশীলতা, ঐতিহ্য ও শিল্পকলার মেলবন্ধনে জন্ম হল নতুন এক আভিজাত্যপূর্ণ জুয়েলারি বুটিকের। কারাত ক্র্যাফ্টার, শহরের শান্তিনিকেতন বিল্ডিং, ৮ কাম্যাকস্ট্রিটে উদ্বোধন হল এই ফ্ল্যাগশিপ স্টোরের, যা আধুনিক যুগের জুয়েলারিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটি কেবল নকশা ও ক্রিয়েটিভিটির জন্য নয়, যেভাবে এটি তৈরি হয়েছে, তার জন্যও সকলের মনে দাগ কাটবে।

সজল এবং রাহুল কাপুর কারাত ক্র্যাফ্টারের স্তম্ভ। তাঁদের দাবি, এটি কলকাতার প্রথম ল্যাব-গ্রোন হিরে ও কালারফুল স্টোনের বুটিক, যা শহরের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক-আন্তর্জাতিক নকশার সঙ্গে মেলাবে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসাদ কাপে, জুয়েলারি শিল্প বিশ্লেষক এবং স্টাইল কোশন জুয়েলারির সিইও ও পরিচালক। তিনি বলেন, 'কলকাতা সর্বদা ভারতের সাংস্কৃতিক ও সৃজনশীল রাজধানী হিসেবে পরিচিত, বিশেষত রত্ন ও জুয়েলারি ক্ষেত্রে। এটি ফাইন জুয়েলারিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।'

সজল কাপুর, জিআইএ নিউইয়র্ক (২০১০–২০১১) এর শিক্ষার্থী এবং প্রাকৃতিক হিরের শিল্পে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বলেন, 'গয়না মানুষের পরিচয়ের প্রতিফলন। ল্যাব-গ্রোন হিরে ব্যবহার করে আমরা নকশায় অনেক ভ্যারাইটি আনতে পারি, এতে নকশার ধরনে কোনও পরিবর্তন হবে না।'

প্রযুক্তি ও বাজার বিশ্লেষণে অভিজ্ঞ রাহুল কাপুর ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতায় মনোযোগী। তিনি কারাত ক্র্যাফ্টারের পুরুষদের জন্য জুয়েলারি শাখা পরিচালনা করছেন, যেখানে আধুনিক পুরুষদের জন্য অর্থবহ ও নিখুঁত নকশা তৈরি করা হচ্ছে।

কারাত ক্র্যাফ্টারের সিগনেচার বুটিক এক্সপেরিয়েন্সের মূল বৈশিষ্ট্যগুলো-

  • দ্য বেসপোক জার্নি- ইন-স্টোর ডিজাইনারদের সঙ্গে কাস্টম জুয়েলারি তৈরি।
  • স্টোন স্টোরি- হিরে ও রত্ন নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতায়।
  • ইটার্নাল কেয়ার- গয়নার পালিশ ও পুনঃনকশা করা।

বিশ্বাস ও স্বচ্ছতার উপর ভর করে কারাত ক্র্যাফ্টার কলকাতার জুয়েলারি বাজারের এক নতুন দিক খুলে দিচ্ছে, যেখানে আধুনিক কারুশিল্প এবং যুগান্তকারী ঐতিহ্য একসঙ্গে মিলিত হচ্ছে।


```