Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শহরের ১৩টি পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা সেজেছে সোনার গয়নায়, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা লালবাজারের

 উত্তর থেকে দক্ষিণ কলকাতার মোট ১৩টি নামী পুজোতে (DURGAPUJA 2025) দেবী দুর্গাকে সোনার গয়নায় (Gold Jewellery) সাজানো হয়েছে।

শহরের ১৩টি পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা সেজেছে সোনার গয়নায়, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা লালবাজারের

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 September 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর সাজে এবারও নজর কাড়ছে শহরের একাধিক বড় বাজেটের মণ্ডপ। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মোট ১৩টি নামী পুজোতে (DURGAPUJA 2025) দেবী দুর্গাকে সোনার গয়নায় (Gold Jewellery) সাজানো হয়েছে। দর্শনার্থীদের ভিড় যতই বাড়ছে, ততই বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তাও। কারণ লক্ষাধিক টাকার গয়না রয়েছে প্রতিমার গায়ে, যেগুলিতে নজর পড়তেই পারে দুষ্কৃতীদের। এই পরিস্থিতিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

লালবাজার সূত্রে জানা গেছে, এই ১৩টি পুজোর মধ্যে ১১টি মণ্ডপে দু’জন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব প্রতিমার গয়না পাহারা দেওয়া।

বাকি ২টি মণ্ডপে আরও কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মধ্য কলকাতার মুচিপাড়া এলাকার একটি মণ্ডপে সশস্ত্র  দু’জন পুলিশকর্মী ছাড়াও থাকছেন দু’জন পুলিশ অফিসার, যাঁদের কাছে থাকবে সার্ভিস রিভলভার। একইভাবে, বেনিয়াপুকুরের এক পুজোতেও প্রতিমার গয়নার নিরাপত্তায় রয়েছেন দু’জন অস্ত্রধারী পুলিশ।

জানা গেছে গয়না রক্ষা করতে প্রতিটি পুজো কমিটি নিজেদের পক্ষ থেকেও নজরদারির ব্যবস্থা করেছে। তবে উদ্যোক্তাদের কথায়, পুলিশের সহায়তা ছাড়া এই কাজ সম্পূর্ণ সম্ভব নয়। কারণ, প্রতিমার গায়ে থাকা সোনার গয়নার দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

অনেক সময়ই নির্দিষ্ট কিছু সময়ের জন্য গয়না পরানো হয় প্রতিমাকে। যতক্ষণ গয়না থাকে, ততক্ষণ পুলিশি পাহারাও বজায় থাকে। দর্শনার্থীদের প্রতিমার খুব কাছে যেতে না দেওয়ার দিকেও বিশেষ নজর রাখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এছাড়াও, লালবাজারের নির্দেশে প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, যাতে গয়নার নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে।


```