Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর শুরুতেই যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল কলকাতা মেট্রো! কোন দিন কত ভিড় হল

মনে করা হচ্ছে, কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভিড় কমাতে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটে ডিজিটাল বুকিংয়ের সুযোগ মেলায় আরও সড়গড় হয়েছে মেট্রো পরিষেবা। 

পুজোর শুরুতেই যাত্রী সংখ্যায় রেকর্ড গড়ল কলকাতা মেট্রো! কোন দিন কত ভিড় হল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 September 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবে (DurgaPuja2025) জমজমাট কলকাতা (Kolkata)। আর সেই ভিড় সামলাতে ফের রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল। গত তৃতীয়ায় একদিনেই মেট্রোয় যাতায়াত করেছেন ৯.৩৩ লক্ষ যাত্রী। গত বছর একই দিনে যেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫.৪০ লক্ষ, এ বছর তা প্রায় দ্বিগুণ।

সম্প্রতি যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে, তৃতীয়ার দিনই কলকাতা মেট্রোর নীল লাইনে (Blue Line) ভ্রমণ করেছেন প্রায় ৬.৭৭ লক্ষ মানুষ, সবুজ লাইনে ছিলেন ২.৩২ লক্ষ যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ব্লু লাইন ট্রেন চলেছে নির্ধারিত সময়সূচি মেনে। ইয়েলো, গ্রিন, অরেঞ্জ ও পার্পল লাইনেও পরিষেবা ছিল মূলত স্বাভাবিক।

ডিজিটাল টিকিটে বাড়তি সুবিধা

মনে করা হচ্ছে, কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভিড় কমাতে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটে (QR Ticket) ডিজিটাল বুকিংয়ের সুযোগ মেলায় আরও সড়গড় হয়েছে মেট্রো পরিষেবা। এর পাশাপাশি থাকছে ৫% বোনাস বা রিবেটের সুবিধা। স্মার্ট কার্ডের দাম কমায় বিক্রিতেও জোয়ার এসেছে। স্টেশনগুলিতে এখন লম্বা লাইন পড়ে স্মার্ট কার্ড কিনতে।

কলকাতা মেট্রো অ্যাপে সব ব্যবস্থা

যাত্রীদের সুবিধার্থে মেট্রো অ্যাপে মিলছে টিকিট বুকিং ও কার্ড রিচার্জের সুযোগ। পর্যটক ও পূজোয় আসা দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ড —

* ৩ দিনের সীমাহীন ভ্রমণ: ২৫০ টাকা

* ৫ দিনের সীমাহীন ভ্রমণ: ৫৫০ টাকা

প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে মিলছে এই বিশেষ কার্ড। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আশা, পুজোর বাকি দিনগুলিতে পাতালপথই হবে শহরের যাতায়াতের সবচেয়ে ভরসার জায়গা।


```