Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের আজগুবি খবর ছড়িয়ে হাসির খোরাক ইউনুসের উপদেষ্টা, ক্ষোভ দিল্লির

বাংলাদেশের মিডিয়া যোগাযোগ করে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনারের অফিসের সঙ্গে। হাই কমিশনারের অফিস জানায়  এমন কোনও কোন খবর তাদের কাছে নেই। ‌

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের আজগুবি খবর ছড়িয়ে হাসির খোরাক ইউনুসের উপদেষ্টা, ক্ষোভ দিল্লির

বাঁদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডানদিকে তৌহিদ হোসেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 October 2025 22:04

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি বাতিল করা হয়েছে। ‌আরও কয়েকটি বিবেচনাধীন। ‌সমাজ মাধ্যমে একটি তালিকা পোস্ট করে এমন দাবি করেছিলেন বাংলাদেশের ক্রীড়া এবং গ্রামীণ ও স্বায়ত্তশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সজীব মাহমুদ ভূঁইয়া। তাঁর ওই পোস্ট নিয়ে তুমুল চর্চা শুরু হয় সংশ্লিষ্ট সব মহলে। ‌

বাংলাদেশের মিডিয়া যোগাযোগ করে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনারের অফিসের সঙ্গে। হাই কমিশনারের অফিস জানায়  এমন কোনও কোন খবর তাদের কাছে নেই। ‌

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সহকর্মী আর‌ এক উপদেষ্টার ফেসবুক পোস্টের বক্তব্যকে ভিত্তিহীন বলে খারিজ করে দেন। তিনি বলেন শেখ হাসিনার সময়ে স্বাক্ষরিত চুক্তিগুলির মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে একটি বাতিল করা হয়েছে। আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলমান। কিন্তু যে ১০ চুক্তির কথা বলা হচ্ছে সেই তালিকাটি ভিত্তিহীন। ‌বিদেশ বিষয়ক উপদেষ্টা বলেন তালিকায় এমন কিছু চুক্তির কথা উল্লেখ করা হয়েছে বাস্তবে তেমন কোন চুক্তির অস্তিত্ব নেই। ‌

বিদেশ উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে আসিফ সজীব মাহমুদ ভূঁইয়া কোন মন্তব্য করেননি। তবে সমাজ মাধ্যমে তার ওই পোস্ট নিয়ে আগে থেকেই তীব্র সমালোচনা চলছে। অনেকেই তাঁকে উপহাস করে পাল্টা পোস্ট করেছেন। আসিফ ভূঁইয়া পোস্টটি করেন রবিবার রাতে। সোমবার বাংলাদেশ সরকার এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি। ‌

বিদেশ উপদেষ্টাও এই ব্যাপারে মন্তব্য এড়িয়ে যান। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বিদেশ মন্ত্রকে সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান উপদেষ্টা আসিফ সজীব ভূঁইয়া ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে তালিকা পেশ করেছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।

জানা গিয়েছে এই বিষয়ে ভারত সরকারের অসন্তোষের মুখে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা সাংবাদিক বৈঠক করতে বাধ্য হন। ভারতের তরফে ঢাকাকে জানানো হয় একজন উপদেষ্টা যেভাবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তা দুর্ভাগ্যজনক এবং দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। জানা যাচ্ছে ঢাকার ভারতের হাই কমিশন সূত্রে নয়া দিল্লির মনোভাব জানতে পেরে বাংলাদেশ সরকার চুক্তি বাতিলের খবরটি নিয়ে ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলে। আশ্চর্যের হল চুক্তি বাতিলের পোস্টটি নিয়ে উপদেষ্টা আসিফ সজীব ভূঁইয়া কার্যত মুখ লুকিয়েছেন।

ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তিদের বক্তব্য গতবছর ৫ আগস্টের পর থেকে দু'দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। কার উপর সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তারা যদি এই ধরনের বক্তব্য পেশ করেন তাতে সম্পর্ক আরো বিঘ্নিত হবে। বিশেষজ্ঞরা বলছেন চাইলেই দুটি দেশ আগের সরকারের জমানায় হওয়া চুক্তি বাতিল করতে পারেনা। ‌ আন্তর্জাতিক শর্ত মেনে চুক্তির মধ্যেই বাতিলের বিষয়ে নানা স্বাস্থ্য আরোপ করা থাকে। ‌ তবেই চুক্তি বাতিল করা সম্ভব। ‌

বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন একজন পেশাদার কূটনীতিক। আল্টোকা মন্তব্য না করার জন্য তার খ্যাতি আছে। তিনি সহকর্মী উপদেষ্টা আসিফ সজীব ভূঁইয়ার পোস্টটি নিয়ে বলেছেন উনি এমন মন্তব্য না করলেই ভালো করতেন। তৌহিদ হোসেন আরো জানিয়েছেন উপদেষ্টা আসিফ সজীব যে তালিকা পেশ করেছেন তাতে এমন অনেক চুক্তির কথা উল্লেখ আছে যেগুলির কোন অস্তিত্ব নেই।


```