ভোট শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh Election 2026), একেবারে বুথের দরজায় পৌঁছে গিয়েছে দ্য ওয়াল (The Wall)।

ঢাকায় টহল দিচ্ছে মাউন্টেড পুলিশ
শেষ আপডেট: 12 February 2026 13:38
দ্য ওয়াল ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh Election) ভোটগ্রহণ চলছে বাংলাদেশে। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে রাজধানী ঢাকায় (Dhaka News) দেখা গেল ভিন্নধর্মী উদ্যোগ। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের মধ্যে আস্থা ও উৎসবের আবহ গড়ে তুলতে রাজপথে টহলে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) ‘মাউন্টেড পুলিশ’ (Mounted Police) বা অশ্বারোহী দল।
বিবিসি সূত্রে জানা গিয়েছে, টহলের জন্য ব্যবহৃত ঘোড়াগুলি ভারত (Indian Horse) থেকে আনা হয়েছে। মোট ছ’টি ঘোড়া নিয়ে এই বিশেষ টহল ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। ডিএমপি-র মাউন্টেড ইউনিট চারটি পৃথক দলে ভাগ হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নজরদারি করছে। বিশেষ করে ধানমন্ডি ও সংলগ্ন এলাকায় অশ্বারোহী পুলিশের উপস্থিতি পথচারীদের নজর কেড়েছে।
সুসজ্জিত ঘোড়ায় চেপে যখন পুলিশকর্মীরা শহরের ব্যস্ত রাস্তায় টহল দিচ্ছেন, অনেকেই থমকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন। লাল ও হলুদ রঙের কাপড়ে সজ্জিত ঘোড়াগুলির গায়ে লেখা, “নিরাপদে ভোট দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার।”
পুলিশ সদস্যদের পরনে রয়েছে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ও হেলমেট। তাঁদের হাতে ডিএমপি-র পতাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য দু’টি, একদিকে ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করা, অন্যদিকে দৃশ্যমান পুলিশি উপস্থিতির মাধ্যমে জনমনে নিরাপত্তাবোধ বাড়ানো। যান্ত্রিক নগর জীবনের ভিড়ে অশ্বারোহী পুলিশের টহল একদিকে যেমন ঐতিহ্য ও আভিজাত্যের আবহ তৈরি করছে, তেমনই ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছে নিরাপত্তার স্পষ্ট বার্তা।
ভোট শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh Election 2026), একেবারে বুথের দরজায় পৌঁছে গিয়েছে দ্য ওয়াল (The Wall)। সেখানেই প্রবল ভিড়ে হইহই কাণ্ড, কারণ ভোট দিতে এসেছেন খোদ তারেক রহমান (Tarek Rahman)। ঢোকার মুখে দ্য ওয়ালের তরফে প্রশ্ন করা হয়, 'এই মুহূর্তে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী কি ভোট দিলেন?' পাশাপাশি, তাঁকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের সাংবাদিকও, বদলে এক গাল হেসে ধন্যবাদ জানালেন তারেক।
বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ। রাজধানী ঢাকার (Dhaka) বুথেই সকাল থেকে লম্বা লাইন পড়েছে। পুরুষদের পাশাপাশি বহু সংখ্যায় মহিলা ভোটার বুথে হাজির হয়েছেন সকাল থেকেই। বুথের ভিতরে বাইরে রয়েছে নিরাপত্তা বাহিনীর নজরদারি। এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তি এবং অভিযোগ নেই।
তবে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে বুধবার রাত থেকে গোটা বাংলাদেশ (Bangladesh) থেকে নানা অনিয়মের অভিযোগ আসতে শুরু করে। জামাত (Jamaat) এবং বিএনপি (BNP) দুই দলের কর্মীদের হাত কাজ থেকেই লাখ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েকটি জায়গায় নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশন তাদের দ্রুত সরিয়ে দিয়েছে।