Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজধানীতে জামাতের খাতা খোলা আটকাতে সোমবার নিজের কেন্দ্র-সহ ঢাকার ৭ সভায় ঝড় তুলতে চান তারেক

তারেক রহমান নিজে ঢাকা-১৭ কেন্দ্রের প্রার্থী। ঢাকা ছাড়াও তাঁর প্রয়াত পিতা তথা বিএনপি'র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার একটি আসন থেকেও তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজধানীতে জামাতের খাতা খোলা আটকাতে সোমবার নিজের কেন্দ্র-সহ ঢাকার ৭ সভায় ঝড় তুলতে চান তারেক

তারেক রহমান (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 11:55

অমল সরকার

আজ সোমবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (13th Bangladesh parliamentary election) প্রচারের শেষ দিনে রাজধানী ঢাকার সাত জায়গায় সভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (BNP chairman Tareq Rahman will hold rallies in 7 places of Dhaka)। ‌শনিবারও সাতটি সভায় ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান (BNP Chairman)বিএনপি মিডিয়া ছেলের সদস্য খায়রুল কবির খান জানিয়েছেন, আজকের গুলি নিয়ে ১৩ দিনে বিএনপি চেয়ারম্যানের মোট‌ জনসভা হবে ৬৪।‌ দিন রাত এক করে সভা করে চলেছেন তিনি। ‌

তারেক রহমান নিজে ঢাকা-১৭ কেন্দ্রের প্রার্থী। ঢাকা ছাড়াও তাঁর প্রয়াত পিতা তথা বিএনপি'র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (Former President of Bangladesh and founder of BNP late Ziaur Rahaman) জন্মস্থান বগুড়ার একটি আসন থেকেও তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। লন্ডনে ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের গুলশনের ভোটার হন তারেক রহমান।

তিনি ছাড়াও ঢাকায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতা-নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের অন্যতম জামায়াতে ইসলামের আমির ড: শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টিরই আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির একদা প্রথম সারির মুখ চিকিৎসক তাসনিম জারা ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতের সঙ্গে এনসিপি-র জোট গড়ার প্রতিবাদে স্বতন্ত্র তথা নির্দল প্রার্থী হয়ে লড়ছেন এই চিকিৎসক নেত্রী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হয়েছেন ঢাকা ৮ আসনে  রাজধানীর কেরানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৩ আসন থেকে লড়ছেন স্থায়ী কমিটির আর এক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি'র বাকি আলোচিত প্রার্থীরা হলেন, আমান উল্লাহ আমান ঢাকা-২, নবী উল্লাহ নবী ঢাকা-৫, ইশরাক হোসেন ঢাকা-৬, এম এ কাইয়ূম ঢাকা ১১, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, আমিনুল হক- ১৬।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকার মীরপুর কাফরুল এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে প্রার্থী। সোমবার নিজের কেন্দ্রে প্রচার চালাবেন জামাত আমিরও। তারেক ও শফিকুর রহমান দুজনেই নিজেদের দলের হয়ে লাগাতার প্রচার চালিয়ে নিজের কেন্দ্রে সময় দিচ্ছেন। ‌

ঢাকায় অতীতে জামায়াতে ইসলামী কখনও নির্বাচনে সাফল্য পায়নি। নব্বইয়ের পর পঞ্চম থেকে অষ্টম সংসদ পর্যন্ত ঢাকায় আসন ছিল ১৩টি। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে ঢাকার সব আসনে জিতেছিল বিএনপি। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে আওয়ামী লিগ সাতটি ও বিএনপি ছয়টি আসনে জয় পায়।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আসন বেড়ে হয় ২০টি। সে বছর নবম সংসদ নির্বাচনে সব আসনে জয় পায় আওয়ামী লিগের নেতৃত্বাধীন জোট। অর্থাৎ জামায়াত স্বাধীনতার পর কখনও ঢাকায় কোনও আসনে জয় পায়নি। এবার আওয়ামী লিগ না থাকার সুযোগ কী কাজে লাগাতে পারবে দলটি?

এবার পরিস্থিতি ভিন্ন বলে জামায়াত নেতারা দাবি করেছেন। জামাতের শরিক হিসেবে ঢাকায় প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম শেখ হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনে যাঁকে সামনের সারিতে‌ দেখা গিয়েছিল।

আওয়ামী লিগের জমানায় একতরফা নির্বাচনগুলিতে বিএনপি সুবিধা করতে পারেনি। বহু বছর পর রাজধানীর আসনগুলি দখলে তারেক রহমানের পার্টি আত্মবিশ্বাসী। শফিকুর রহমানের ঢাকা ১৫ আসন-সহ তিন-চারটি কেন্দ্রে জামাত ভাল ফল করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ বিএনপি। তারেক রহমানের পার্টির দাবি, ঢাকায় কোন আসনেই বিরোধীরা কোন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।

ঢাকা-১৭- আসনে তারেক রহমান সোমবার বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠের জনসভা থেকে নিজের জন্য ভোট চাইবেন। এর আগে গত মাসে তিনি একবার প্রচার করেছিলেন। তিনি বাকি ২৯৯ আসনে প্রচারে যাওয়ায় তারেকের কেন্দ্রে জনসংযোগে কাজ অনেকটাই করেছেন তার স্ত্রী জুবাইদা ও কন্যা‌ জাইমা।

ঢাকা-৮- আসনে বিএনপি'র প্রার্থী দলের বর্ষার নেতা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওই আসনে জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারী জামাতের সমর্থনে লড়ছেন। প্রচার পর্বে এই আসন বারে বারে আলোচনায় এসেছে। বিএনপি'র মির্জা আব্বাসের ওই আসনে পরিচিতি ও নিয়ন্ত্রণ সকলেরই জানা। তাকে জোরালো আক্রমণ করে ওই আসন নিয়ে আলোচনা উসকে দিয়েছেন নাসির উদ্দিন। অবিভক্ত ঢাকার মেয়র ও দু'বারের এমপি মির্জা আব্বাস বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের মন্ত্রীও ছিলেন। এনসিপি প্রার্থী পাটোয়ারী হাওয়া গরম করলেও এবারও মির্জা আব্বাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা কম, একান্তে মানছেন এনসিপি ও জামাত জোটের নেতারা।

ঢাকার ২০টি আসনে মোট প্রার্থী ১৩৫ জন। এরমধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষনেতারা রাজধানীর বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মহম্মদ আব্দুল বারেক বলছেন, 'মির্জা আব্বাসকে কোনও প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেননি। বিএনপি প্রার্থী আব্বাসই এই আসনের জনগণের মুখ।

ঢাকার এই আসনটির দিকে অনেকেরই নজর রয়েছে। ‌সেখানে গোলমালের আশঙ্কা বেশি বলেও অনেকে মনে করেন‌। বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট বলেছেন, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তারা (জামায়াত) ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করতে চাইবে। জেনুইন ভোট করতে না দেওয়ার চেষ্টা হতে পারে। ‌ বিএনপি প্রার্থী মির্জার আশঙ্কা 'নির্বাচন শেষ হওয়ার ১২ ঘন্টার মধ্যে ফল প্রকাশ নাহলে বুঝতে হবে অসৎ কোন উদ্দেশ্য আছে। অন্যদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও পাল্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। তার কথায় বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কারচুপি করতে পারে।

ঢাকা-১১ আসনে‌ এনসিপি প্রার্থী‌ নাহিদের আসনেও বিএনপি ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছে। তাদের বক্তব্য, বিএনপির প্রার্থী এমএ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। ‌ তাই জামাতের লোকেদের নিয়ে সেখানে ভোট কারচুপির চেষ্টা হবে। ‌

নাহিদের এমসিপি ঢাকায় সাতটি আসনে লড়াই করছে। এর মধ্যে চারটিতে তারা জোরালো প্রতিযোগিতার মুখে ফেলেছে বিএনপিকে এমনটাই দাবি দলটির। ‌ বাকি ১৩টি আসনে প্রার্থী দিয়েছে জামাত। এরমধ্যে চারটিতে জামাত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বলে নানা সূত্রের খবর। এই চার আসন হল ঢাকা ৭, ১০, ১২ ও ১৫।‌ এই আসন গুলিতে দাঁড়িপাল্লা প্রতীক বিএনপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে জামায়াত জোট সূত্রে দাবি করা হয়েছে‌।


```