Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রংপুরে সেনা-পুলিশের টহল সত্বেও হুমকি অব্যাহত, আতঙ্কে এলাকা ছাড়ছেন আক্রান্ত হিন্দুরা

সোমবার সকাল থেকে হিন্দুরা দলে দলে গঙ্গাছড়ি ছেড়ে চলে যাওয়া শুরু করেছে বলে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম জানিয়েছে৷

রংপুরে সেনা-পুলিশের টহল সত্বেও হুমকি অব্যাহত, আতঙ্কে এলাকা ছাড়ছেন আক্রান্ত হিন্দুরা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 July 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রংপুরের (Rangpur, Bangladesh) গঙ্গাচড়ায় (Gangachara) আক্রান্ত হিন্দুরা (affected Hindu's) এলাকা ছেড়ে যাচ্ছেন। কেউ দূরে খোলা আকাশের নীচে আশ্রয় নিচ্ছেন। কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

রবিবারের হামলার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মোট ১৪টি বাড়িতে রবিবার হামলা চালায় দুষ্কৃতীরা। তারা মূলত বহিরাগত বলে স্থানীয় মানুষ জানিয়েছে।

প্রথমবারের হামলার পর আরও তিনবার গ্রামে আক্রমণের চেষ্টা হয়। তাতেই আতঙ্কিত হিন্দু পরিবারগুলি গঙ্গাচড়া ছেড়ে যাচ্ছেন। যদিও গ্রামের অদূরে সেনা ও পুলিশ প্রহরার ব্যবস্থা আছে। কিন্তু হিন্দু পরিবারগুলির বক্তব্য, তারা নিরাপদ বোধ করছেন না।

গঙ্গাচড়ায় এক হিন্দু কিশোরের বিরুদ্ধে ইসলামের নবী সম্পর্কে ফেসবুকে অমমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে ওই কিশোরকে গ্রেফতার করে আদালতের নির্দেশে হোমে পাঠায়।

কিন্তু মুসলিম সমাজের একাংশ ওই কিশোর ও তার আত্মীয়দের বাড়িতে দফায় দফায় হামলা চালায়। বাধা দিতে আসা প্রতিবেশীদের উপরও চড়াও হয় তারা। সোমবার সকাল থেকে হিন্দুরা দলে দলে গঙ্গাছড়ি ছেড়ে চলে যাওয়া শুরু করেছে বলে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম জানিয়েছে৷


```