উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করল বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন। নিহত ও আহতদের পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশও করা হয়েছে।

ঢাকার বিমান দুর্ঘটনা
শেষ আপডেট: 28 July 2025 00:12
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘিরে এখনও বহু প্রশ্নের জবাব মিলছে না। মৃতের সংখ্যা, দুর্ঘটনার কারণ নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ প্রগতিশীল শিক্ষক সংগঠন।
এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিমান দুর্ঘটনা ছিল ইতিহাসের এক শোকাবহ ও আতঙ্কের দিন। ওই দিন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক নিষ্পাপ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিমান চালক নিহত ও আহত হয়েছেন।
সংগঠনটি বলেছে, আমরা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আহত সকলের জন্য মহান আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, তারা যেন অতিদ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং দেশের মূল্যবান সম্পদে হয়ে বাকি জীবন বেঁচে থাকেন।
আমাদের অতি মূল্যবান আগামীর ভবিষ্যৎদের হারিয়ে পরিবার, দেশ, ও বিশ্ব মানবতা আজ চরমভাবে শোকাহত। আপনজন হারানো শোকাহত পরিবারগুলোর সঙ্গে আমরাও শোকাহত এবং সমব্যথিত। উৎকণ্ঠায় থাকা সকলের জনা সারা দেশের মতো আমাদেরও সমবেদনা এবং প্রার্থনা অবিরাম।
ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলির সন্তান ও স্বজনদের সঠিক অবস্থান ও তথ্য জানার অধিকার আছে। আমরা নিহত ও অগ্নিদগ্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সম্পর্কে অতি দ্রুত সঠিক তথ্য প্রদানের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের উপর যে নির্ঘাতনের ঘটনা ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিপুলসংখ্যক শিশু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকের প্রাণ কেড়ে নেওয়া এ দুর্ঘটনার আমরা সুষ্ঠ বিচার দাবি করছি। সেই সঙ্গে আহত ও নিহত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন এবং ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগে মোকাবেলার ধৈর্য্য এবং তৌফিক দান করুন।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দের পক্ষে-
অধ্যাপক ড. এম অহিদুজ্জামান
অধ্যাপক ড. হারুনর রশীদ খান
অধ্যাপক ড. জিনাত হুদা
প্রফেসর ড. পূর্বা ইসলাম
অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান
অধ্যাপক ড. আনোয়ার হোসেন
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার
প্রফেসর ড. আব্দুল আউয়াল
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন
অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
অধ্যাপক ড. শবনম জ্ঞায়ন
অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া
অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন
অধ্যাপক ড. জামিলা এ চৌধুরি
অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান
অধ্যাপক ড. সুব্রত সাহা
অধ্যাপক ড. আফজাল হোসেন
অধ্যাপক ড. রাফিউল ইসলাম
ড. সিদ্ধার্থ দে
অধ্যাপক ড. তপন কুমার জোন্দার
অধ্যাপক ড. মিজানুর রহমান
অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান
অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ
অধ্যাপক ড. রুহুল আমিন
প্রফেসর ডঃ মোঃ আসাদুজ্জামান
ড. বেলাল হোসেন
অধ্যাপক ড. মো:শামীম হোসেন
অধ্যাপক ড. আবদুর রাজ্জাক যান
অধ্যাপক ড. ফিরোজ জামান
অধ্যাপক ড. মাহবুব আল মারুফ
প্রফেসর ড. ওমর ফারুক
অধ্যাপক ড. রাফিউল ইসলাম
অধ্যাপক ড. মাহবুবুর রহমান
অধ্যাপক শাহ আজম
অধ্যাপক ড. হিমাদ্রী শেখর
অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী
অধ্যাপক এ এফ এম আবদুল মঈন
অধ্যাপক ড. মামুন
অধ্যাপক জুলফিকার
অধ্যাপক ড. হোসেন মনসুর
অধ্যাপক ড. মোল্লা হক
প্রফেসর হাবিবুর রহমান
অধ্যাপক শহীদুল্লাহ
প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ
প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার
প্রফেসর ড মোহাম্মদ মনিরুজ্জামান।
অধ্যাপক সাদিকুল ইসলাম
অধ্যাপক সিদ্ধার্থ সংকর
প্রফেসর ড. আকতার হোসেন
অধ্যাপক হারুন অর রশিদ
অধ্যাপক ড. আবদুল মোহিদ
অধ্যাপক রবিউল ইসলাম
অধ্যাপক বাদশা মিয়া
অধ্যাপক আব্দুল আলীম
অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্ত
প্রফেসর সাইদুল ইসলাম
অধ্যাপক ফরিদ উদ্দিন
ড. মাহমুদুর রহমান
অধ্যাপক ড. ইব্রাহীম আব্দুল্লাহ
প্রফেসর সাজ্জাদ হোসেন
প্রফেসর ড তানভীর আহমেদ
প্রফেসর ড মো আলমগীর হোসেন
ড. মোঃ আব্দুল কাইউম
প্রফেসর ড. আবুল হোসেন
অধ্যাপক এনামুল কবির
প্রফেসর ড. ওসমান গণি
অধ্যাপক মশিউর রহমান
প্রফেসর ড. হানিফ সিদ্দিকী
অধ্যাপক ড.মাহবুব আলম প্রদীপ
অধ্যাপক আলতাফ রাসেল
অধ্যাপক শামিমুর রহমান
অধ্যাপক আসাদুজ্জামান
প্রফেসর ফারজানা ইসলাম
অধ্যাপক সাব্বির সাত্তার
প্রফেসর ড. সাখাওয়াত নয়ন
অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু
অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার
অধ্যাপক ড. জেবুন্নেসা আলুকদার
প্রফেসর ড. বশির আহমেদ
অধ্যাপক সঞ্জয় মুখার্জি
অধ্যাপক আজিজুর রহমান
অধ্যাপক রেদোয়ান আহমদ
অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম
অধ্যাপক রাশেদ মোশাররফ
অধ্যাপক ড. হাসিনুর রশিদ
অধ্যাপক ড. মুজিব উদ্দিন আহমেদ
অধ্যাপক মাযাহারুল ইসলাম
অধ্যাপক মো: কামরুজ্জামান সরকার
প্রফেসর ড. স্বদেশ চন্দ্র
অধ্যাপক ড. মো. কবির হোসেন
অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ
অধ্যাপক আব্দুস সোবহান
অধ্যাপক জুবায়ের আহমেদ
প্রফেসর ড. মুসতাক আহমেদ
প্রফেসর ড. সুভাষ চন্দ্র
অধ্যাপক শরিফুল ইসলাম
অধ্যাপক ড. সুজন সেন
অধ্যাপক ড. টোভেল
জনাব আউয়াল কবির
জনাব ইলিয়াস উদ্দিন
ড. মাহবুব আলম প্রদীপ
সহযোগ অধ্যাপক
লোক প্রসাশন বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যাল