Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দ্য ওয়াল এক্সক্লুসিভ: ওপারের জুলাই সনদে সংবিধানের ৩ নীতি, ‘বাঙালি’ পরিচয় বাতিলের সুপারিশ

বহু চর্চিত জুলাই সনদ (July Charter) শনিবার চূড়ান্ত করেছে ওই কমিশন। শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত কপি পাঠিয়েছে। 

দ্য ওয়াল এক্সক্লুসিভ: ওপারের জুলাই সনদে সংবিধানের  ৩ নীতি, ‘বাঙালি’ পরিচয় বাতিলের সুপারিশ

‘বাঙালি’ পরিচয় বাতিলের সুপারিশ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 August 2025 22:10

অমল সরকার

বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করল ঐকমত্য কমিশন (Major amendment of Bangladesh constitution) । বহু চর্চিত জুলাই সনদ (July Charter) শনিবার চূড়ান্ত করেছে ওই কমিশন। শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত কপি পাঠিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি-সহ তিরিশটির বেশি দল বেশিরভাগ সুপারিশের সঙ্গে সহমত পোষণ করেছে। আওয়ামী লিগকে এই পক্রিয়ায় কখনই রাখা হয়নি। গত ১২ মে থেকে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে সে দেশে। আওয়ামী লিগ গোড়া থেকেই জুলাই ঘোষণাপত্র এবং সনদের বিরোধিতা করে আসছে। শেখ হাসিনার হুঁশিয়ারি, বঙ্গবন্ধুর চালু করে যাওয়া ’৭২-এর সংবিধানে আমূল বদলের অর্থ বাংলাদেশকেই অস্বীকার করা। সংস্কারের নামে যা খুশি করার পরিণাম ভাল হবে না।

শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে পাঠানো সনদের কপিচে যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলি রয়েছে তার অন্যতম হল বাংলাদেশের নাগরিকদের ‘বাঙালি’ জাতি হিসাবে পরিচিত নতুন সংবিধানে বিলোপ করার কথা বলা হয়েছে। বর্তমান সংবিধানের ৬ (২) অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। এই বিধানটিকে সংশোধন করে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। অর্থাৎ যে জাতিসত্ত্বা রক্ষার তাগিদে মুক্তিযুদ্ধ, শেষে স্বাধীন দেশ অর্জন সেই বাঙালি শব্দটিকেই বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিএনপি-সহ ৩১টি দল ও জোট এই প্রস্তাবে সায় দিয়েছে।

সংবিধানের মূল চারনীতির তিনটি, জাতীয়তাবাদ (Nationalism), ধর্মনিরপেক্ষতা (Secularism), সমাজতান্ত্রিক (Socialist) শব্দগুলিকে বাতিলের খাতায় ঠেলে দেওয়া হয়েছে। পরিবর্তে সাম্য (Equality), মানবিক মর্যাদা (Human dignity), সামাজিক সুবিচার (Social justice) এবং ধর্মীয় স্বাধীনতা (religious freedom) ও সম্প্রীতির (Amity) কথা বলা হয়েছে। তবে আগের মতোই থাকছে গণতন্ত্র (Democracy) শব্দটি।

গত ৫ অগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Chief Advisor Md Yunus) জুলাই ঘোষণাপত্র (July declaration) প্রকাশ করেন। সেটি হল গণঅভ্যুত্থান বা ছাত্র-জনতার বিপ্লবের প্রত্যাশাপত্র। জুলাই সনদ হল, নতুন জাতীয় সংসদ গঠনের পর নির্বাচিত সরকারের করণীয় সম্বলিত সংকল্পপত্র। রাজনৈতিক দলগুলি সনদে উল্লেখিত ঘোষণাগুলি বাস্তবায়নে অঙ্গীকার করবে সরকারে আসার সুযোগ পেলে।

নাগরিক পরিচয়ে পরিবর্তন এবং সংবিধানের চার মূলনীতির তিনটি বাতিলের সুপারিশ করে ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahaman) হাত ধরে চালু সংবিধান এবং ১৯৭১-এর ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রে বিপরীত সুর সংবিধানে যুক্ত করার কথাই বলা হয়েছে। আওয়ামী লিগের বক্তব্য, যে পূর্ব পাকিস্তানের জন্য শেখ মুজিবুর রহমান-সহ তৎকালীন নেতৃত্ব প্রথমে স্বাধিকার, পরে স্বাধীনতার জন্য সংগ্রাম করেন সেখানে বাঙালিই ৯৯ ভাগ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে, যারা বাঙালি পরিচিতি নিয়ে কখনও আপত্তি করেনি। কারণ, স্বাধিকার, স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি থেকে। মুক্তিযুদ্ধের নথিপত্রেও স্বাধীনতার লড়াইকে বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসাবে বর্ণনা করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঙালি পরিচয়ের বাইরে নয়। তারা তাদের ভাষা ও সংস্কৃতি নিয়েই বাংলাদেশে বসবাস করেন। বাঙালি জাতি পরিচয়ে তাদের ভাষা, সংস্কৃতির বিলোপ ঘটেনি।

অন্যদিকে, ঐকমত্য কমিশনের বক্তব্য, বাঙালি পরিচয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচিতি স্বত্ত্বাকে অস্বীকার করা হয়। প্রসঙ্গত এবারই নতুন নয়। সেনা কর্তা জিয়াউর রহমান বাংলাদেশের কর্ণধার হওয়ার পর বাঙালি জাতি পরিচয়কে বাতিল করে বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দটি আমদানি করেছিলেন। যদিও তিনি বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ে মুক্তিযুদ্ধের সময় একটি সেক্টরের কমান্ডার ছিলেন। জিয়া প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ জাতিয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন।

রাষ্ট্র ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে জুলাই সনদে। তারমধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মতো বাংলাদেশ সংসদও দ্বিকক্ষ বিশিষ্ট করার কথা বলা হয়েছে। নিম্নকক্ষের সদস্যরা সরাসরি জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। নিম্নকক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যগণ। সংসদের নিম্নকক্ষের সদস্য সংখ্যা বৃদ্ধি করে করা হবে চারশো। তারমধ্যে একশো আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে।

সনদে বলা হয়েছে, নতুন সংবিধানে প্রধানমন্ত্রী পদে কেউ দশ বছরের বেশি থাকতে পারবেন না। টানা কিংবা দফা, যেভাবেই হোক না কেন সর্বোচ্চ মেয়াদ দশ বছর হবে। বলা হয়েছে, জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে জারি করা যাবে না। এজন্য মন্ত্রিসভার বৈঠক ডাকতে হবে। সেখানে সংসদের দুই কক্ষের বিরোধী নেতারা বিশেষ আমন্ত্রিত থাকবেন। তাঁদের মতামত দেওয়ার সুযোগ দিতে হবে। দুই কক্ষেই ডেপুটি স্পিকাররা হবেন বিরোধী দলের।


```