Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গণক্ষোভের মুখে অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক,‌ ঢাকায় জন সুনামি হবে, দাবি বিএনপি'র

গণক্ষোভ বাড়তেই অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক? ঢাকায় ‘জন সুনামি’ হবে বলে দাবি করেছে বিএনপি। পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

গণক্ষোভের মুখে অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক,‌ ঢাকায় জন সুনামি হবে, দাবি বিএনপি'র

তারেক জিয়া

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 December 2025 22:35

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি'র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে দেশে ফিরছেন। ‌আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তাঁর বিমান অবতরণ করবে বলে বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগে ঢাকায় ঘোষণা করেছেন। ওইদিন তারেক জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় জনজাগরণ, জনকম্পন হবে বলে দাবি করেছে বিএনপি। ‌

তারেক জিয়ার ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। চিকিৎসা করাতে গিয়ে তিনি আর দেশে ফেরেননি। ‌বহুদিন ধরেই কথা হচ্ছিল তাদেক দেশে ফিরবেন।‌ কিন্তু সপ্তাহ দুয়েক আগেও তিনি দাবি করেন, দেশে ফেরাটা তাঁর একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। যে কারণে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারেক এতদিন দেশে ফেরেননি।‌ তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে ওয়াকিবহাল মহলের খবর।‌ সেই কারণে তিনি মায়ের সংকটময় মুহূর্তেও দেশে ফেরেননি।‌ এই নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড়ের মুখে পড়েন এই বিএনপি নেতা। ‌

দেশে ফিরে তারেক এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ‌ বিএনপির অনেক আগেই ঘোষণা করেছে দল ক্ষমতায় এলে তারেক হবেন প্রধানমন্ত্রী। যদিও অসুস্থ খালেদা জিয়া তিনটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। তবে তারেক দেশে ফেরার পর খালেদার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিত করার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারে বিএনপি।

তারেক জিয়ার দেশে ফেরা বিএনপি'র জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কোন সন্দেহ নেই। খালেদা জিয়া যখন শারীরিক কারণে রাজনীতিতে কার্য তো নিষ্ক্রিয় তখন জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে তারেকের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি যোগাবে তাতে কোন সন্দেহ নেই। ‌সেই কারণে ২৫ ডিসেম্বর গোটা দেশের মানুষকে ঢাকায় জড়ো করে রাজধানী অচল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি।‌ তাদের উদ্দেশ্য এইটা প্রমাণ করা যে তারেক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। ‌


```