শনিবার খালেদা জিয়াকে (Bangladesh Ex PM Khaleda Zia) লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। যাত্রা শুরুর কিছু আগে খবর আসে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি ঢাকায় আসছে না।
.jpg.webp)
খালেদা জিয়া (ফাইল ছবি)
শেষ আপডেট: 9 December 2025 09:43
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে দিন তারিখ ঠিক হয়ে গেলেও খালেদা জিয়া (Khaleda Zia) আপাতত ঢাকাতেই থাকছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালই তাঁর চিকিৎসা চলবে আপাতত। এখনই লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে বিএনপির (BNP) সূত্রে খবর।
আগের ঘোষণা মতো গত শনিবার খালেদা জিয়াকে (Bangladesh Ex PM Khaleda Zia) লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। যাত্রা শুরুর কিছু আগে খবর আসে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি ঢাকায় আসছে না। পরিবর্তে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছেন কাতারের আমির। সেই অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার রাত পর্যন্ত সেটি আসেনি।
মঙ্গলবার সকালের খবর খালেদা জিয়ার (Bangladesh Ex PM Khaleda Zia) শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে আপাতত লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন সাবেক প্রধানমন্ত্রীর হার্টের অবস্থা ভালো নয়। দীর্ঘ বিমান যাত্রা ধকল সইতে পারবে না তার শরীর।
হার্ট ছাড়াও বিএনপি সুপ্রিমোর কিডনি, লিভারেও গুরুতর সমস্যা রয়েছে। এছাড়া তাঁর ফুসফুসের সংক্রমণ পুরোপুরি দূর হয়নি। তবে পরিস্থিতি আগে তুলনায় ভাল। তিনি ওষুধে সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
চিকিৎসকদের এই দলে আছেন ডঃ জোবাইদা রহমান। তিনি খালেদার পুত্রবধূ। তারেক রহমান নিজে দেশে না ফিরলেও তার স্ত্রী জোবাইদাকে ঢাকায় পাঠিয়েছেন। দেশে ফিরেই শাশুড়ির চিকিৎসা তদারকিতে নেমে পড়েছেন জোবাইদা।
তারেক রহমানের স্ত্রী জোবাইদা পেশায় চিকিৎসক। বিয়ের আগে তিনি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতেন। এমবিবিএস ছাড়াও তাঁর বেশ কিছু দেশি-বিদেশি মেডিকেল ডিগ্রি রয়েছে। তিনি ঢাকায় আসার পর এবার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মেডিকেল টিমের সদস্য করে নিয়েছেন। এই প্রথম খালেদার পরিবারের কেউ সরাসরি মেডিকেল টিমে যুক্ত থেকে তার চিকিৎসা তদারক করছেন।