Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর, দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান রবীন্দ্রনাথের পরিবারের কাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত দোতলা বাড়িটি দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হন।

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর, দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 11 June 2025 21:08

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারিবাড়িটিতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিল স্থানীয় প্রশাসন। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব বিভাগের অধিগৃহীত বাড়িটিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। স্থানীয় কিছু মামুষ এই হামলার ঘটনায় যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান রবীন্দ্রনাথের পরিবারের কাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত দোতলা বাড়িটি দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হন। মঙ্গলবার একটি পরিবারের সঙ্গে বাড়িটি দেখভালের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের বচসা থেকে হাতাহাতি, মারামারি হয়। আক্রান্ত দর্শনার্থী পরিবার পরে দলবল নিয়ে এসে হামলা, ভাঙচুর করে।

বাড়িটি বর্তমানে রবীন্দ্র যাদুঘর হিসেবে পরিচিত।  রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৯৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নিলে কাছারি বাড়িটি ঠাকুর পরিবারের হস্তগত হয়। রবীন্দ্রনাথ বছরে এক-দু'বার সেখানে যেতেন। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি বলে ঘোষণা করে।

মঙ্গলবার দুপুরের গোলমালকে কেন্দ্র করে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি কাছারিবাড়িতে ঢুকে পড়ে। তারাই বাড়িটির  কাস্টোডিয়ানের অফিস,  অডিটোরিয়ামের জানালা, দরজা ভাঙচুর করে।


```