বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor of Bangladesh) আগামীকাল সোমবার থেকে চারদিনের জন্য সরকারি সফরে লন্ডনে (London) যাচ্ছেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও ব্রিটেনের লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিক।
শেষ আপডেট: 8 June 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor of Bangladesh) আগামীকাল সোমবার থেকে চারদিনের জন্য সরকারি সফরে লন্ডনে (London) যাচ্ছেন। এই চারদিনের মধ্যে যে কোনও সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিক (Tulip Siddique)। চিঠিতে তিনি বলেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে সব অভিযোগ আনা হয়েছে সেগুলি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগের সঙ্গে তাঁকে জড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টা সময় দিলে তিনি নথিপত্র দিয়ে তাঁকে জানাতে উচ্ছুক কীভাবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (Bangladesh anti-corruption bureau) তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সভাপতি শেখ হাসিনার বোনঝি। তিনি হাসিনার বোন শেখ রেহানার কন্যা। হাসিনার বিরুদ্ধে তদন্তের অভিযোগে তাঁর নাম জড়ানোয় তিনি ব্রিটেনে মন্ত্রিসভা থেকে নৈতিক কারণে পদত্যাগ করেন। বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে দেশে সম্পত্তি করার অভিযোগ করেছে। বাংলাদেশের রাশিয়ার তৈরি পরমাণ বিদ্যুৎ প্রকল্প থেকেও তিনি কাটমানি নিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তাদের অভিযোগ, টিউলিপ ও তাঁর মা প্রভাব খাটিয়ে ঢাকার একটি অভিজাত এলাকায় ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন। যদিও টিউলিপ ও তার আইনজীবীরা এই অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, আমি লন্ডনে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক। এক দশক যাবত হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও আমার কোনও ব্যবসায়িক স্বার্থও নেই। আমি নথিপত্র সহকারে সেগুলি আপনাকে দেখাতে পারি।
প্রশ্ন হল প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকি হাসিনার বোনঝির সঙ্গে দেখা করবে? ওয়াকিবহাল মহলের মত্যে ব্যক্তি বিশেষের মামলা নিয়ে প্রধান উপদেষ্টা কেন একজন ব্যক্তি বিশেষের সঙ্গে কথা বলবেন। যদিও টিউলিপ ব্রিটেনের পরিচিত এবং এখনও ব্রিটিশ সংশদের সদস্য। তিনি ইউনুসকে চিঠি লিখে বাংলাদেশ সরকারকে বিপাকে ফেলে দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
চিঠিতে টিউলিপ অভিযোগ করেছেন তাঁর আইনজীবীদের চিঠির জবাব দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন। ঢাকায় অজানা ঠিকানায় চিঠি পাঠাচ্ছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে।