শিরীন শারমিন দু'দফায় বাংলাদেশ সংসদের (Bangladesh Parliament) স্পিকার ছিলেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন। তবে নিয়ম অনুযায়ী সংসদ ভেঙ্গে দিলেও স্পিকার (Speaker) এবং ডেপুটি স্পিকার (Deputy Speaker) বহাল থাকেন।

শেখ হাসিনা
শেষ আপডেট: 7 April 2026 09:46
দ্য ওয়াল ব্যুরো: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার গভীর রাতে বাংলাদেশ সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে (Shirin Sharmin Chaudhury) আটক করেছে। রাজধানীর (Dhaka) ধানমন্ডি এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করে গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে। সরকারিভাবে তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
শিরীন শারমিন দু'দফায় বাংলাদেশ সংসদের (Bangladesh Parliament) স্পিকার ছিলেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন। তবে নিয়ম অনুযায়ী সংসদ ভেঙ্গে দিলেও স্পিকার (Speaker) এবং ডেপুটি স্পিকার (Deputy Speaker) বহাল থাকেন।

কিন্তু বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গণঅভ্যুত্থানের পরই গ্রেফতার হয়ে কারাগারে চলে যান। অন্যদিকে শিরীন শারমিন চৌধুরীর স্পিকার পদে বহাল ছিলেন। সেই বছরই সেপ্টেম্বরের গোড়ায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি। সেই সময় অন্তর্বর্তী সরকারের তরফে তাঁর ওপর প্রবল চাপ তৈরি করা হয়েছিল বলে খবর। আওয়ামী লিগের অভিযোগ, পদত্যাগ না করলে গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয় শিরীনকে।
তখন তাঁর এবং স্বামীর কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট কাউন্ট সিল করে দেয় পুলিশ। কয়েকবার তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মহম্মদ ইউনুসের সরকার তাঁকে গ্রেফতার করেনি।
২০১৩-র এপ্রিলে তিনি বাংলাদেশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের উত্তর প্রান্তের শহর রংপুরের রংপুর-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। আওয়ামী লিগে গুরুত্বপূর্ণ কোনও পদে না থাকলেও শিরীন শারমিন যথেষ্ট গুরুত্ব পেতেন শেখ হাসিনার পছন্দের মানুষ হওয়ায়। হাসিনা প্রকাশ্যে বলতেন, শিরীন আমার কন্যা। নির্বাচনী প্রচারে আওয়ামী লিগ নেত্রী বলতেন, আমার মেয়ের জন্য ভোট চাইতে এসেছি। আমার মুখ চেয়ে শিরীনকে জয়যুক্ত করবেন।
পুলিশ জানিয়েছে, গণঅভ্যুত্থানের সময় একজন স্বর্ণশিল্পীর হত্যাকাণ্ডে নাম রয়েছে প্রাক্তন স্পিকারের। নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার থানায় দায়ের করা মামলায় শিরীন শারমিন ছাড়াও শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে অভিযুক্ত করেন। টিপু মুনশি এক বছরের বেশি হল কারাগারে বন্দি। এখন দেখার সাবেক স্পিকার শিরীন শারমিনের কী পরিণতি হয়।