Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত সম্পর্ক নিবিড় করতে আগ্রহী, ‌ তারেককে ফের বলে এলেন মোদীর দূত

 বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত এই বৈঠকে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ভারত সম্পর্ক নিবিড় করতে আগ্রহী, ‌ তারেককে ফের বলে এলেন মোদীর দূত

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের হাইকমিশনারের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 April 2026 22:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিদেশ মন্ত্রী (Foreign Minister of Bangladesh) খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার নয়া দিল্লি আসছেন। তাঁর সঙ্গে আসছেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা (Tariq Rahman's Foreign Affairs Advisor) হুমায়ুন কবির।

বাংলাদেশের বিদেশমন্ত্রীর ২৪ ঘন্টা আগে ঢাকায় কর্তব্যরত ভারতের হাইকমিশনার (High Commissioner of India) প্রণয় ভার্মা সোমবার দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে (High Commissioner of India meets Tariq Rahman)। তিনি আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর দূত ফের জানিয়ে এসেছেন,‌ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে আগ্রহী। ‌ বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত এই বৈঠকে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের পর ঢাকার ভারতীয় হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, প্রণয় ভার্মা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা এই দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয় হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।


```