Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাসিনা-ভারত সম্পর্ক আর হবে না, গড়ে উঠেছে নতুন বন্ধুত্ব, উচ্ছাস তারেকের উপদেষ্টার

দিল্লি রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে ঢাকায় সাংবাদিকদের কাছে হুমায়ুনের প্রতিক্রিয়া রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় কর্তব্যরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন হুমায়ুন। ‌

হাসিনা-ভারত সম্পর্ক আর হবে না, গড়ে উঠেছে নতুন বন্ধুত্ব, উচ্ছাস তারেকের উপদেষ্টার

হাসিনা-ভারত সম্পর্ক আর হবে না!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 April 2026 07:40

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার সঙ্গে ভারতের আর সম্পর্ক (Seikh Hasina India relation) হবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক (India Bangladesh Relation) গড়ে উঠছে। এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁর কথায়, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাঁর কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। অস্তিত্বহীন তাঁর দল আওয়ামী লিগও।

মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সফরে ভারতে আসছেন। ‌মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বিমান দিল্লি (Delhi) পৌঁছাবে। ওই সফরে তাঁর সঙ্গী হয়ে আসছেন প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুনও।

দিল্লি রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে ঢাকায় সাংবাদিকদের কাছে হুমায়ুনের প্রতিক্রিয়া রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় কর্তব্যরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন হুমায়ুন। ‌

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিনা এবং আওয়ামী লিগ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তাঁর দল অস্তিত্বহীন। নতুন সরকারের সঙ্গে ভারতের উদীয়মান সম্পর্ক নিয়ে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভুল যাতে আর না হয় এ ব্যাপারে আমরা দু'পক্ষই সতর্ক। ‌

প্রসঙ্গত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ভারত শুধুমাত্র আওয়ামী লিগের সঙ্গে সম্পর্ক রক্ষা করে গেছে বলে অভিযোগ করে আসছিল বিএনপি-সহ বাংলাদেশের একাধিক দল। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি বলতে শুরু করে বিদেশ নীতিতে তারা দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক বেশি গুরুত্ব দেবে। দু দেশের সম্পর্ক হবে সমমর্যাদার। হুমায়ূন কবির বলেন, ভারতও‌ দু-দেশের নাগরিকদের মধ্যে সেতুবন্ধনে আগ্রহী।


```