Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কী বিচিত্র সাজা! হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শাকিব আর বাংলাদেশ টিমে ডাক পাবেন না

শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শাকিব আল হাসানকে আর জাতীয় দলে ফেরানো হবে না। ক্রীড়া উপদেষ্টার ঘোষণায় তীব্র বিতর্ক, শাকিবের পাল্টা জবাব।

 

কী বিচিত্র সাজা! হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শাকিব আর বাংলাদেশ টিমে ডাক পাবেন না

ডানদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডান দিকে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 30 September 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানকে আর দেশের হয়ে খেলতে দেওয়া হবে না। সে দেশে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা জানিয়েছেন, সরাসরি না বললেও গত কয়েকদিনের ঘটনায় স্পষ্ট শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শাবিকের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ করা হ হল।

রবিরা ছিল আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার ৭৯ তম জন্মদিন। ওইদিন সকালে ফেসবুকে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা’ (বড় বোন) । এরপর থেকেই পক্ষে-বিপক্ষে তুমুল বিবাদ শুরু হয় শাকিবকে নিয়ে। অনেকেই তাঁকে সাহসী ব্যক্তিত্ব বলে বাহবা দেন। কেউ বলেন দেশদ্রোহী। ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে শাকিবের মুণ্ডপাত করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহন্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি শাকিবের উদ্দেশে লেখেন, ‘আপা’ শব্দটি বদলে ‘গণখুনি’ লেখা উচিত। প্রেস সচিব বহদিন ধরেই হাসিনা সম্পর্কে ‘গণখুনি’, ‘বাংলাদেশের কসাই’ শব্দ ব্যবহার করে আসছেন। সেই হাসিনাকে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক জন্মদিনে শুভেচ্ছা জানানোয় জোরালো আপত্তি তোলেন তিনি।

এরপর সক্রিয় হন ক্রীড়া উপদেষ্টা। তিনি ফেসবুকে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। ইন্ড অব দ্য ডিসকাশন।’ প্রসঙ্গত, গত বছর ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই শাকিবের গায়ে আর বাংলাদেশের লাল-সবুজ জার্সি ওঠেনি। গণঅভ্যুত্থানের সময় তিনি ছিলেন আমেরিকায়। সেই থেকে আর দেশে ফিরতে পারেননি। একবার দেশে ফেরার জন্য দুবাই পর্যন্ত এসেও ফিরে যান আমেরিকায়। ঘনিষ্ঠরা খবর দেন ঢাকা বিমানবন্দরে নামামাত্র গ্রেফতার করা হবে তাঁকে।

ডানদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডান দিকে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান

হাসিনার পতনের পর শাকিবের বিরুদ্ধেও জোড়া খুনের মামলা দায়ের হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তারপরও এতদিন দলে আর স্থান না দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত শোনা যায়নি সরকারি কর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে।

সেই ঘোষণায় বিন্দুমাত্র দমে না গিয়ে শাকিব পাল্টা ফেসবুকে লেখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর (পড়ুন ক্রীড়া উপদেষ্টা) জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

শাকিবের পোস্টের জবাবে ফের ফেসবুকে সরব হন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তিনি লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লিগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট।’

গত বছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে শাকিব মাগুরা আসন থেকে আওয়ামী লিগের টিকিটে জয়ী হন। তখন থেকেই তাঁর রাজনৈতিক সংশ্রব নিয়ে বিবাদ, বিতর্ক চলছে। জবাবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বলার চেষ্টা করেন, তিনি নিজে আগ্রহী ছিলেন না। জোর করে তাঁকে নমিনেশন দেওয়া হয়েছে।

সাবেক ক্রিকেট অধিনায়ক এবং ক্রীড়া উপদেষ্টার ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টের মাঝেই ঘোষণা করা হয়েছে শাবিকের জন্য জাতীয় ক্রিকেট দলের দরজা বন্ধ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, শাবিকের গায়ে আর দেশের লাল-সবুজ জার্সি দেখা যাবে না। ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোর রাখায় তাঁকে জাতীয় দলে আর নেওয়া হবে না।

শাবিক অবশ্য হাসিনাকে শুভেচ্ছা জানানোর মধ্যে রাজনীতিকে জড়াতে নারাজ। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে  বলেছেন, ‘সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখছে। তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন। তো সেখান থেকেই একটা সম্পর্ক হয়েছে। সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। তা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনও ইঙ্গিত, এমন কোনও কিছুই না।


```